বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দুপুর থেকেই ফাঁকা গাজীপুরের ৬০ ভাগ ভোটকেন্দ্র

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:০৫ পিএম, ২০২৬-০২-১২

দুপুর থেকেই ফাঁকা গাজীপুরের ৬০ ভাগ ভোটকেন্দ্র

গাজীপুর প্রতিনিধি : 
চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ সংসদীয় আসন গাজীপুরের ৯৩৫টি কেন্দ্রে সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণ শুরু হলেও দুপুর থেকেই ৬০ ভাগ ভোট কেন্দ্র ফাঁকা দেখা গেছে।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে গাজীপুর ১ আসনের ফুলবাড়িয়া, ঢালজোড়া, চাপাইর, গাজীপুর ৩ আসনের বারতোপা, মাওনা, আমরাইরসহ অন্যান্য ইউনিয়ন, পৌরসভা এলাকার কেন্দ্র ঘুরে দেখা গেছে এমন চিত্র। কেন্দ্রের ভেতর অনেকটাই অলস সময় পার করতে দেখা গেছে এজেন্ট ও পোলিং অফিসারদের। ভোটারদের কোন লাইন নেই। হঠাৎ দুই একজন কেন্দ্রে আসছেন ভোট দিতে।  এর আগে, সকাল সাড়ে ৭টা থেকে গাজীপুরের পাঁচটি আসনে উৎসবমুখর পরিবেশে এক যোগে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়। বেশির ভাগ ভোট কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়। কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া কেন্দ্রে আলিম হোসেন নামে এক এজেন্ট জানান, সকাল থেকে মোটামুটি ভোটার উপস্থিতি ছিল। কিন্তু দুপুরের পর থেকে অনেক কম। একদম ফাঁকা কেন্দ্রে বসে আছি। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৬০০। শ্রীপুর উপজেলার বারোতোপা ইউনিয়নের শিমলাপাড়া কেন্দ্রে জামায়াতের এক এজেন্ট জানান, সকালে মহিলা ভোটার বেশি ছিল। দুপুর থেকে খুব একটা নেই। বিকেলে কিছু ভোটার উপস্থিতি হতে পারে। এদিকে গাজীপুরের ভোটের মাঠে এখনো পর্যন্ত বড় কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। প্রতিটি ভোট কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে। কেদ্রগুলোতে পুলিশ, আনসার বাহিনীর পাশাপাশি র‍্যাব সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স রয়েছে। সকাল থেকেই মোবাইলকোর্ট পরিচালনাকারী টিম ভোটের মাঠে তৎপর রয়েছে। কালিয়াকৈর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল ইসলাম ঢাকাপোস্টকে জানান, গতকাল রাত থেকেই গাজীপুর-১ আসনে ব্যাপক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার রয়েছে। সকাল থেকেই সুন্দরভাবে  ভোট গ্রহণ শুরু হয়েছে। এ পর্যন্ত কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। আমরা সর্বক্ষণ মাঠে রয়েছি। কোথাও ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই। মানুষ আনন্দের সাথে ভোট দিচ্ছেন। 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর