বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য প্রতিরোধে বন্ধু রাষ্ট্রসমূহের সহযোগিতা চান পররাষ্ট্র উপদেষ্টা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:৪০ পিএম, ২০২৪-১২-০৯

বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য প্রতিরোধে বন্ধু রাষ্ট্রসমূহের সহযোগিতা চান পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার বা অপতথ্য ছড়ানো প্রতিরোধে চলমান লড়াইয়ে জাপানসহ বন্ধু রাষ্ট্রসমূহের সহযোগিতা চেয়েছেন।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে উপদেষ্টা এ সহায়তা চান।

এ সময় উভয়েই ‘কৌশলগত অংশীদারিত্ব’ কাঠামোর অধীনে দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। 

বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালনের মেয়াদ সম্পন্ন করায় পররাষ্ট্র উপদেষ্টা জাপানের রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং সাম্প্রতিক মাসগুলোতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততা বাড়াতে সক্রিয় ভূমিকা রাখার জন্য তাকে ধন্যবাদ জানান। 

তিনি বাংলাদেশের বৃহৎ উন্নয়ন প্রকল্পে, বিশেষ করে অবকাঠামো ও সামাজিক খাতে উল্লেখযোগ্য অবদানের মাধ্যমে জাপানের অবিচল সমর্থনের কথাও স্বীকার করেন। 

এ সময় জাপানের রাষ্ট্রদূত ঢাকায় তার মেয়াদকালে যে সমর্থন ও সহযোগিতা পেয়েছেন তার জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পারস্পরিক সুবিধা ও সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ-জাপান অংশীদারিত্ব জোরদার করতে তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
 
বাংলাদেশ ও জাপান অব্যাহত সহায়তা ও সহযোগিতার মাধ্যমে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কে অবদান রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত কিমিনোরি বাংলাদেশ ও জাপানের মধ্যে চলমান ইপিএ আলোচনার বর্তমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, দুই দেশের মধ্যে ব্যবসায়িক পরিবেশের উন্নয়নে এটি অবদান রাখবে।

তিনি কৌশলগত সমস্যাগুলোর পাশাপাশি শান্তি ও স্থিতিশীলতার বিষয়গুলোকে ব্যাপকভাবে মোকাবেলা করার জন্য পররাষ্ট্র দফতরের পরামর্শের নিয়মিত আয়োজনের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

তিনি ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ও জাপানের মধ্যে সরকারি-বেসরকারি অর্থনৈতিক সংলাপের ওপর জোর দেন। 

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশে জাপান-অর্থায়নকৃত প্রকল্পের গুণমানের প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অব্যাহত সমর্থন আশা করেন।

তিনি বাংলাদেশের শিবিরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য অব্যাহত মানবিক সহায়তার জন্য জাপানকে ধন্যবাদ জানান এবং মিয়ানমারে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য জাপানের প্রচেষ্টার প্রশংসা করেন। 

রিটেলেড নিউজ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডà...বিস্তারিত


মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর