শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:২৩ পিএম, ২০২৫-১০-১৭
জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে সংসদ ভবন এলাকার দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়া ‘জুলাইযোদ্ধাদের’ বের করে দিয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী। এসময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
জুলাইযোদ্ধারা তখন গাড়ি ভাঙচুর করেন। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা ও কাদানে গ্যাঁস ছোড়ে পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
সংসদের দেয়াল টপকে ভেতরে ঢুকে জুলাই সনদ অনুষ্ঠানের মঞ্চে অবস্থান নেওয়া জুলাইযোদ্ধাদের সরে যেতে পুলিশ প্রথমে সতর্ক করে। এরপর তাদের বলপ্রয়োগ করতে দেখা যায়।
কাদানে গ্যাঁস নিক্ষেপ ও লাঠিপেটা করে তাদের সরিয়ে দেওয়া হতে থাকলে কিছু জুলাইযোদ্ধা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলতে থাকেন, আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে তারা রাজনীতি করবেন, অথচ আমাদের আইনি স্বীকৃতি দেবেন না। এরপর আমাদের কেন পেটানো হলো।
এক পর্যায়ে জুলাইযোদ্ধারা পিছু হটেন। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে আইনশৃঙ্খলা বাহিনীও কাদানে গ্যাস ছুড়ে তাদের দূরে সরিয়ে দিতে থাকে।
শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে বেলা ১১টার দিকে সংসদের দক্ষিণ গেটের ওপর দিয়ে প্রথমে প্রবেশের চেষ্টা করেন বিক্ষুব্ধ জুলাইযোদ্ধারা। পরে ফটক খুলে দেন দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মূল মঞ্চের সামনে গিয়ে জড়ো হন তারা।
এ সময় বিক্ষোভ করতেও দেখা যায় জুলাইযোদ্ধাদের। মঞ্চ থেকে মাইকে ঘোষণা দিয়ে তাদের শান্ত হয়ে আসন গ্রহণের আহ্বান জানানো হয়। মূল মঞ্চ এবং অতিথিদের জন্য নির্ধারিত স্থানে বসে পড়েন জুলাইযোদ্ধারা।
তাদের অভিযোগ, জুলাইযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের খোঁজ নেওয়া হয়নি। জুলাই সনদে তাদের স্বীকৃতি দেওয়া হয়নি।
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেবে না বলে জানিয়েছে। এছাড়া গণভোট ইস্যুসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করতে থাকা জামায়াতে ইসলামী সনদে স্বাক্ষর করবে কি না তা এখনো নিশ্চিত করেনি।
আ.ন.ম. তাজওয়ার আলম : বাংলাদেশের নিবন্ধন অধিদপ্তর ও দেশের বিভিন্ন রেজিস্ট্রি অফিসে এখনো একটি প্রভাবশালী সিন্ডিকেট সক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদির সঙ্গে লিবার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মো. ইমরুল কায়েস: চট্টগ্রাম সমিতি-ঢাকার ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : কবি নজরুল কলেজ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের দেশবি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited