শিরোনাম
রাজবাড়ী প্রতিনিধি : | ০১:৩৪ পিএম, ২০২০-০৮-০৯
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার বিকালে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, হেদায়েত আলী সোহরাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, উপ-দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ ভুঁইয়া, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ উজির আলী শেখ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন একজন মহিয়সী নারী। তিনি বঙ্গবন্ধুর সকল রাজনৈতিক কর্মকান্ডে সহযোগিতা করতেন। অনুপ্রেরণা যোগাতেন। বঙ্গবন্ধুর অবর্তমানে দল পরিচালনায় ভূমিকা রাখতেন। বাংলাদেশের অভ্যুদয়ে তার নেপথ্য ভূমিকা অপরিসীম। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালো রাতে বঙ্গবন্ধুর সাথেই তিনি বর্বরোচিত হত্যাকান্ডের শিকার হন। বাঙালী জাতি চিরদিন তাকে মনে রাখবে।
আলোচনা সভার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন আটাশ কলোনী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সেলিম দেওয়ান। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বাস্থ্য বিধি মেনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited