বাংলাদেশ   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬  

শিরোনাম

চারিয়া মডেল উচ্চ বিদ্যালয়ে আদর্শ সমাজকল্যাণ পরিষদের সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩৪ পিএম, ২০২৬-০৮-১৬

চারিয়া মডেল উচ্চ বিদ্যালয়ে আদর্শ সমাজকল্যাণ পরিষদের সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মোঃ নাজিম উদ্দিন, হাটহাজারী :
নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ‘আদর্শ সমাজকল্যাণ পরিষদ’ কর্তৃক আয়োজিত মাসব্যাপী সেলাই মেশিন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ চারিয়া মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট আবুল কাশেম। সংগঠনটির সেক্রেটারি, ব্যাংকার মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক ও সংগঠনের সহ-সভাপতি জনাব এমএন ছাপা।
বক্তারা বলেন, নারীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। এই সেলাই প্রশিক্ষণ নারীদের ঘরে বসে আয়ের পথ সুগম করবে এবং সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি করবে। আদর্শ সমাজকল্যাণ পরিষদ সবসময়ই অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। এবারের কোর্সে মোট ৪০ জন নারী এই প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন। কোর্স শেষে সফলভাবে উত্তীর্ণ ১৫ জন দরিদ্র ও অসহায় প্রশিক্ষণার্থীর মাঝে সংগঠনের জাকাত তহবিল থেকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক মোঃ আবছার, সহ-সেক্রেটারি ও শিক্ষক আবু রাহেল মোঃ ফয়সাল, ধর্মীয় সম্পাদক মাওলানা কামরুদ্দীন এবং যুগ্ম সম্পাদক ব্যাংকার দেলোয়ার হোসেন।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ মোঃ আব্দুল আজিজ, মোঃ দৌলত হোসেন, আজিজুর রহমান এবং হাফেজ মোঃ ইকবাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা প্রশিক্ষণার্থীদের মনোযোগ সহকারে কাজ শিখে নিজেদের স্বাবলম্বী করার আহ্বান জানান।

রিটেলেড নিউজ

মজিদিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা জহিরুল ইসলামের ইন্তেকাল

মজিদিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা জহিরুল ইসলামের ইন্তেকাল

মো. আরফান উদ্দীন : চট্টগ্রামের মজিদিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার দীর্ঘদিনের শিক্ষক, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব মাà¦...বিস্তারিত


দেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখ

দেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখ

আমাদের বাংলা ডেস্ক : : বর্তমানে দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ কিডনি রোগী রয়েছেন, যা মোট জনসংখ্যার ২২ শতাংশ বলে জানানো হয়েছে। মà...বিস্তারিত


টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ

টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ

আমাদের বাংলা ডেস্ক : : গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এà¦...বিস্তারিত


হিমায়িত খাদ্য রপ্তানি খাতে ঋণ দেবে এনসিসি ব্যাংক

হিমায়িত খাদ্য রপ্তানি খাতে ঋণ দেবে এনসিসি ব্যাংক

আমাদের বাংলা ডেস্ক : : দেশের রপ্তানিমুখী হিমায়িত খাদ্য শিল্পের বিকাশ, রপ্তানি বহুমুখীকরণ এবং এ খাতের উদ্যোক্তাদের অর্থà...বিস্তারিত


রাঙ্গামাটির নানিয়ারচর গোলসাছড়ি জনবল বৌদ্ধ বিহারে কঠিন চীবনদান অনুষ্ঠিত

রাঙ্গামাটির নানিয়ারচর গোলসাছড়ি জনবল বৌদ্ধ বিহারে কঠিন চীবনদান অনুষ্ঠিত

রাঙামাটি প্রতিনিধি : : ৬ষ্ঠ বারের মতো রাঙামাটির নানিয়ারচর গোলসাছড়ি জনবল বৌদ্ধ বিহারে বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনায় দ...বিস্তারিত


লুটেরাদের উৎখাত, লুণ্ঠিত সম্পদ দুস্থদের মধ্যে বণ্টনের আহ্বান

লুটেরাদের উৎখাত, লুণ্ঠিত সম্পদ দুস্থদের মধ্যে বণ্টনের আহ্বান

আমাদের বাংলা ডেস্ক : : রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে কেবল প্রতিবাদ নয়, প্রয়োজন কার্যকর প্রà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর