বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

পূর্ণশক্তির দল নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক :    |    ১২:৫৫ পিএম, ২০২২-০৭-১৮

পূর্ণশক্তির দল নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া

পিতৃত্বকালিন ছুটি শেষে অস্ট্রেলিয়া দলে ফেরানো হলো লেগস্পিনার অ্যাডাম জাম্পাকে। আগস্টের শেষভাগ ও সেপ্টেম্বরের শুরুতে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে হতে যাওয়া দুইটি ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে বিশ্রাম দেওয়া হয়েছে তারকা পেসার প্যাট কামিন্সকে।

শুধুমাত্র কামিন্সের বিশ্রাম ছাড়া পূর্ণশক্তির দল নিয়েই আগামী ২৮, ৩১ আগস্ট ও ৩ সেপ্টেম্বরে নিজেদের ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। সবগুলো ম্যাচই হবে টাউন্সভিলের রিভারওয়ে স্টেডিয়ামে। পরে ৬, ৮ ও ১১ সেপ্টেম্বরে কেয়ার্ন্সের ক্যাজালস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।

প্রথম সন্তানের জন্মের জন্য পুরো শ্রীলঙ্কা সফর থেকেই ছুটিতে ছিলেন জাম্পা। এবার ছুটি শেষে ফিরলেন দলে। পাশাপাশি পিঠের ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করা অ্যাশটন অ্যাগারকেও ফেরানো হয়েছে দল। অন্যদিকে সামনে দিনগুলোতে অনেক খেলা থাকায় বিশ্রাম দেওয়া হয়েছে কামিন্সকে।

কামিন্সের জায়গায় পেস বোলিং ডিপার্টমেন্টের নেওয়া হয়েছে শন অ্যাবটকে। পেস অলরাউন্ডার মার্কাস স্টয়নিসও ফিরেছেন দলে। এদিকে জাম্পার পর এবার পিতৃত্বকালিন ছুটি নিয়ে এ দুই ওয়ানডে সিরিজ খেলবেন না ট্রাভিস হেড। এ সময়ের মধ্যে তার প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা রয়েছে।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারে, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

 

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর