শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০২:৪১ পিএম, ২০২১-১১-২৪
ইউক্রেনে উত্তেজনা উসকে দেয়ার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। ওয়াশিংটন যখন ইউক্রেনে সামরিক উপদেষ্টাদের পাশাপাশি নতুন সমরাস্ত্র পাঠানোর বিষয়টি বিবেচনা করছে বলে খবর বেরিয়েছে তখন এ হুঁশিয়ারি দিল মস্কো। মার্কিন নিউজ চ্যানেল সিএনএন সোমবার জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনে একদল সামরিক উপদেষ্টা ও নতুন সমরাস্ত্র পাঠানোর বিষয়টি বিবেচনা করছে। গত কিছুদিন ধরে ইউক্রেন এই বলে অভিযোগ করে আসছে যে, আগামী জানুয়ারি নাগাদ দেশটিতে হামলা চালানোর পরিকল্পনা করেছে রাশিয়া।যদিও মস্কো এ ধরনের অভিযোগ অস্বীকার করে এসেছে। আমেরিকা ইউক্রেনকে যেসব অস্ত্র দিতে যাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে অত্যাধুনিক মর্টারের পাশাপাশি ট্যাংক ও সাঁজোয়া যান বিধ্বসংসী ‘জ্যাভেলিন’ ক্ষেপণাস্ত্র। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকার এই পদক্ষেপের ফলে ইউক্রেনে উত্তেজনা বাড়বে।তিনি বলেন, “পূর্ব ইউক্রেনকে কেন্দ্র করে কিয়েভের গতিবিধি সম্পর্কে আমরা উদ্বিগ্ন। পূর্ব ইউক্রেনে শক্তি প্রয়োগ করতে পারে কিয়েভ।” আগামী জানুয়ারি নাগাদ ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য সামরিক আগ্রাসনের অভিযোগকে ‘ফালতু’ বলে নাকচ করে দেন পেসকভ। তিনি বলেন, রাশিয়া কোনো আগ্রাসনের পরিকল্পনা করছে না। তিনি মস্কোর সঙ্গে এর আগে স্বাক্ষরিত শান্তি চুক্তি বাস্তবায়ন করতে ইউক্রেন সরকারের প্রতি আহ্বান জানান।ক্রেমলিনের মুখপাত্র রাশিয়ার সীমান্তে সমরাস্ত্র জড়ো করার ব্যাপারেও কিয়েভকে সতর্ক করে দিয়েছেন।
পার্সটুডে
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited