বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি মঙ্গলবার রাতে পরিণত হয়েছে নিম্নচাপে

আমাদের বাংলা ডেস্ক :    |    ১২:৪২ পিএম, ২০২৩-০৫-১০

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি মঙ্গলবার রাতে পরিণত হয়েছে নিম্নচাপে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপের পর আরও শক্তি বাড়িয়ে মঙ্গলবার (৯ মে) রাতে নিম্নচাপে পরিণত হয়েছে। এজন্য দেশের চারটি সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার (৯ মে) রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-১) এ তথ্য জানিয়েছে।

আবাহওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি মঙ্গলবার ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৭৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৪৯৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে প্রথমে ১১ মে পর্যন্ত উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হলো।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে ঘূর্ণিঝড়ের গতিপথের মানচিত্রে দেখা যায়, আজ বুধবার (১০ মে) আন্দামান সাগরে অবস্থান করা নিম্নচাপটি ক্রমশ উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী ১৪ মে বাংলাদেশের সেন্টমার্টিনের পাশ দিয়ে মিয়ানমার উপকূলে আঘাত হানবে। তবে ঘূর্ণিঝড়টির গতিপথ যে কোনো সময় পরিবর্তন হতে পারে। সব সময় ঘূর্ণিঝড়ের গতিপথের পূর্বাভাস ঠিক নাও হতে পারে। কারণ এর গতিপথ ক্রমশ বদলায়।

আজ বুধবার (১০ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজশাহী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পটুয়াখালী জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী চারদিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

রিটেলেড নিউজ

২০ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

২০ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

আমাদের বাংলা ডেস্ক : : দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়...বিস্তারিত


সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস

শফকত সাদিয়া আহমেদ : সন্ধ্যার মধ্যে দেশের আট অঞ্চলে বজ্র বৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্...বিস্তারিত


রাতের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

রাতের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

আমাদের বাংলা ডেস্ক : : রাতের মধ্যে দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হা...বিস্তারিত


হালকা বৃষ্টির আভাস, বাড়তে পারে রাতের তাপমাত্রা

হালকা বৃষ্টির আভাস, বাড়তে পারে রাতের তাপমাত্রা

আমাদের বাংলা ডেস্ক : : আগামী পাঁচ দিন সারাদেশে আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে এর মধ্যে দেশের কোথাও কোথাও ...বিস্তারিত


শৈত্যপ্রবাহ ফের বাড়ার শঙ্কা

শৈত্যপ্রবাহ ফের বাড়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা কিছুটা কমে এলেও ফের শৈত্যপ্রবাহ বাড়ার আশঙ্কা দেখা দি...বিস্তারিত


১৩ জেলায় শৈত্যপ্রবাহ, কমবে দক্ষিণাঞ্চলের তাপমাত্রা

১৩ জেলায় শৈত্যপ্রবাহ, কমবে দক্ষিণাঞ্চলের তাপমাত্রা

আমাদের বাংলা ডেস্ক : : দেশের ১৩ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর