বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের শিকার শিক্ষিকা, থানায় মামলা

কক্সবাজার, প্রতিনিধি :    |    ০৩:৪৩ পিএম, ২০২২-০৮-২৩

কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের শিকার শিক্ষিকা, থানায় মামলা

 

কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকায় এক স্কুলশিক্ষিকাকে (২২) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার (২২ আগস্ট) রাত ১২টার দিকে কক্সবাজার সদর মডেল থানায় মামলা হয়েছে। এর আগে, ১৯ আগস্ট সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন। তিনি বলেন, মামলায় সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে বেদার মিয়াকে (২৮) প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় আরও তিনজনকে আসামি করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষিকার এজাহারে অভিযোগ করেছেন, ১৮ আগস্ট রাতে কক্সবাজার সদরের পিএমখালীর মালিপাড়া থেকে ভাগ্নি সম্পর্কের একজনের মেহেদী অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে পরিচয় হয় বেদার মিয়ার সঙ্গে। কিছুক্ষণ কথাও বলেন। পরদিন ১৯ আগস্ট সকাল সাড়ে সাতটার দিকে ওই স্বজনের বাড়ি থেকে ইজিবাইকে করে নিজ বাড়িতে ফিরছিলেন ওই নারী। পথে ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার ব্রিজের কাছে এলে টমটমের গতিরোধ করে বেদার ও তার সহযোগীরা ওই নারীকে টেনে তাদের গাড়িতে তুলে নেয়। তারপর অস্ত্রের ভয় দেখিয়ে পাশের চান্দের পাড়ার নির্মাণাধীন একটি ভবনে নিয়ে বেদারসহ তিনজন ধর্ষণ করেন। তখন তিনি চিৎকার শুরু করলে ধর্ষকরা পালিয়ে যায়। ভুক্তভোগী শিক্ষিকা রামুর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, মামলাটি রামু থানা নাকি কক্সবাজার সদর মডেল থানায় নেওয়া হবে তা নিয়ে রশি টানাটানি হয়। পরে সোমবার (২২ আগস্ট) রাতে মামলা নিয়েছে কক্সবাজার সদর মডেল থানা।

কক্সবাজার সদর মডেল থানার (পরিদর্শক) তদন্ত মো. সেলিম উদ্দিন বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগ পাওয়ার পরই মামলা নথিভুক্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

রিটেলেড নিউজ

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত


বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত


 যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত


মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত


সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত


সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর