শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৩৪ পিএম, ২০২৪-১০-২৬
বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের দ্বারা রাঙ্গুনিয়া প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। গতকাল উপজেলার ইছাখালী সদরে একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের জরুরি সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়। সাংবাদিক অনিরুদ্ধ অপুর সভাপতিত্বে ও আজিম উদ্দিন লাভলুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, আজিজুল ইসলাম, আব্দুল করিম চৌধুরী। সভায় প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমানকে নির্বাচন কমিশনের প্রধান করা হলে তিনি উপস্থিত প্রতিনিধিদের গোপন ভোটে কমিটি গঠন করেন।
কমিটিতে অনিরুদ্ধ অপুকে সভাপতি, মীর খান মামুনকে সিনিয়র সহসভাপতি, আব্দুল করিম চৌধুরীকে সহ-সভাপতি,
মোহাম্মদ মন্জুরুল ইসলামকে সাধারণ সম্পাদক, আজিম উদ্দীন লাভলুকে যুগ্ম সম্পাদক, জাকেরুল ইসলামকে সহ সাধারণ সম্পাদক, আজিজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, রাহাত মামুনকে অর্থ সম্পাদক, কামরুল ইসলামকে সহ-অর্থ সম্পাদক, নেজাম উদ্দীনকে দপ্তর সম্পাদক, মো. ইদ্রিসকে প্রচার সম্পাদক, মুজিবুল্লাহ আহাদকে প্রশিক্ষণ ও গণযোগাযোগ, মোরশেদুল আলমকে শিক্ষা ও তথ্যপ্রযুক্তি,
মো. ইউসুফকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং
জাহাঙ্গীর আলম, মতিউর রহমান (মতিন), ইমতিয়াজ হায়দার সেকান্দর, মো. জসিমকে সদস্য করা হয়।
সভায় প্রয়াত সাংবাদিক মোহাম্মদ ফারুক, সেলিম চৌধুরী, এম এ কোরেশি সেলু ও আবুল কালাম আজাদ এর রূহের মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করেন মো. ইদ্রিস।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited