শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৪:১৫ পিএম, ২০২৬-০১-১৮
রাঙ্গামাটির পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোক্তা ও সরকারি-বেসরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে জাতীয় ট্যুরিজম কনফারেন্স–২০২৬ থেকে। গবেষকরা বলেন, পরিকল্পিত বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে রাঙ্গামাটি আন্তর্জাতিক পর্যটন গন্তব্যে রূপ নিতে পারে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে পর্যটন উন্নয়নের নানা দিক তুলে ধরা হয়।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন, টেকসই পর্যটনের জন্য নীতিগত সিদ্ধান্তের পাশাপাশি বাস্তবভিত্তিক উদ্যোগ ও কমিউনিটি সম্পৃক্ততা জরুরি। বিশেষ অতিথি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, এআই, ডিজিটাল প্ল্যাটফর্ম ও উদ্যোক্তাদের বিনিয়োগই পর্যটন খাতকে এগিয়ে নেবে। রাঙ্গামাটি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন বলেন, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারলে রাঙ্গামাটি আন্তর্জাতিক মানের পর্যটন শহরে পরিণত হবে। কনফারেন্সে টেকসই পর্যটন, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা ও কমিউনিটি ভিত্তিক উন্নয়ন নিয়ে গবেষণা উপস্থাপন করা হয়। পোস্টার প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন হন রায়হানুল বিনতে মতিন। গবেষকরা বলেন, রাঙ্গামাটিকে এগিয়ে নিতে গবেষণা, বিনিয়োগ ও সমন্বিত উদ্যোগই এখন সবচেয়ে বড় প্রয়োজন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited