শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ০৫:৪১ পিএম, ২০২৫-১১-২৯
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে সকল উপজেলা নেতৃবৃন্দের সাথে ২৯৯নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. দীপেন দেওয়ান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাঙামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. দীপেন দেওয়ান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সহ সভাপতি ও রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও রাঙামাটি জেলা আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম পনির, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, রাঙামাটি পৌর বিএনপির সভাপতি এস.এম শফিউল আজম শফি ও রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মুজিবুল হক।
রাঙামাটি জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ ইব্রাহীম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মোহাম্মদ নোমানের সঞ্চালনায় এসময় রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম ও জেলা জাসাস সভাপতি মোঃ কামাল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, আলেম সমাজ আমাদের শ্রদ্ধার পাত্র। আলেমদের সাথে নিয়েই আমরা দেশ উন্নয়নে কাজ করতে চাই। আপনারা আমাদের চলার পথে আলো দেখাবেন। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের আলেম সমাজকে ভালোবাসতেন। তিনিই প্রথম ওলামা দল গঠনের মধ্য দিয়ে আলেম সমাজ কে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন।
বক্তব্যে তিনি ধানের শীষে ভোট দিতে আলেমদের কে উদ্ভুদ্ধ করার পাশাপাশি আগামী নির্বাচনে জয়লাভ করতে সকলের দোয়া চান।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited