বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাইডেনকে ‘ফিলিস্তিনি’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৩:১৪ পিএম, ২০২৪-০৬-২৯

বাইডেনকে ‘ফিলিস্তিনি’ বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘খুবই খারাপ ফিলিস্তিনি’ আখ্যা দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

ট্রাম্পের দাবি,  গাজায় হামাস নির্মূলে ইসরায়েলকে পর্যাপ্ত সহায়তা করতে চান না বাইডেন।

 
শুক্রবার (২৮ জুন) সকাল সাতটার দিকে জর্জিয়ায় সিএনএনের আটলান্টা স্টুডিওতে এক বিতর্ক অনুষ্ঠানে বাইডেনকে উদ্দেশ্য করে ট্রাম্প এ মন্তব্য করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা।

এটি ছিল বাইডেনের সঙ্গে ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্ক। তাদের এ বিতর্কে উঠে আসে হামাস ও ইসরাইলের যুদ্ধের বিষয়টি।

এতে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইসরায়েলকে পর্যাপ্ত সহায়তা দিতে চান না বাইডেন।  তিনি ফিলিস্তিনিদের মতো হয়ে গেছেন, কিন্তু তারা তাকে পছন্দ করে না, কারণ তিনি খুবই খারাপ ফিলিস্তিনি, তিনি দুর্বল।

ট্রাম্প অভিযোগ করেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে বাইডেন পর্যাপ্ত সহায়তা দিচ্ছেন না। যে কারণে বাইডেনকে ‘খুবই খারাপ ফিলিস্তিনি’ হিসেবে অভিহিত করেন তিনি।

এ সময় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের যুদ্ধ অব্যাহত রাখার পক্ষে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।

এ সময় প্রেসিডেন্ট বাইডেন অভিযোগ করেন,ইসরায়েলের সঙ্গে  হামাসই কোনো যুদ্ধবিরতি করছে না এবং হামাস চায় যুদ্ধ যেন অব্যাহত থাকে। যদিও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অসংখ্যবার বলেছেন, তিনি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চান না।

বাইডেনের এমন বক্তব্যের পর ট্রাম্প বলেন, তিনি (বলছেন) হামাস চায় যুদ্ধ চলুক। আসলে ইসরায়েল চায় যুদ্ধ চলুক। তাদের যুদ্ধ চালাতে এবং কাজ সম্পন্ন করতে দিন।

বিতর্ক মঞ্চে ওঠার পর ২০২০ সালের মত প্রথা ভেঙে এবারও করমর্দন করেননি বাইডেন ও ট্রাম্প। এরপর সঞ্চালক দুজনকে বিতর্কের নিয়ম জানিয়ে দেন।

এদিকে ট্রাম্পের ‘খারাপ ফিলিস্তিনি’ শব্দের ব্যবহার বর্ণবাদী আচরণ বলে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনিদের  জন্য আমেরিকান মুসলিমদের ডিরেক্টর আইয়া জিয়াদেহ।  

আল জাজিরাকে তিনি বলেছেন, ‘খারাপ ফিলিস্তিনি; মন্তব্য খুব স্পষ্টভাবে বর্ণবাদী। ফিলিস্তিনিকে গালি হিসাবে ব্যবহার করা হয়েছে এখানে। এটা বর্ণবাদের গভীর উদাহরণ।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর