বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পাহাড় ধ্বসে স্থায়ী সমাধানে কাজ করে যাচ্ছে সরকার-রাঙামাটিতে পার্বত্য প্রতিমন্ত্রী

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি:    |    ০৬:৪২ পিএম, ২০২৬-০৭-০৯

পাহাড় ধ্বসে স্থায়ী সমাধানে কাজ করে যাচ্ছে সরকার-রাঙামাটিতে পার্বত্য প্রতিমন্ত্রী

পাহাড় ধ্বসে স্থায়ী সমাধানের জন্য আমাদের সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর হেলাল। 
বুধবার (৮ জুলাই) রাতে রাঙ্গামাটি শহরের লোকনাথ মন্দির আশ্রয়ন কেন্দ্রে আশ্রিতদের মাঝে খাবার ও প্রয়োজনীয় সংক্রামণ রোধী পণ্য সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য এলাকায় টানা ভারি বর্ষণ, পাহাড় ধ্বস ও এর আশঙ্কায় যারা চরম দুর্ভোগে রয়েছে তাদের জন্য বিশেষ সহায়তা হিসেবে তেরশত মেট্রিক টন খাদ্য শষ্য বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে রাঙ্গামাটিতে পাঁচশত মেট্রিক টন, খাগড়াছড়িতে পাঁচশত মেট্রিক টন ও বান্দরবানে পাঁচশত মেট্রিক টন খাদ্য শষ্য বরাদ্দ প্রদান করা হয়। প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জেলা প্রশাসকের মাধ্যমে আরো বরাদ্দ প্রদান করবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি। 
এসময় সরকারী নির্দেশনা মেনে সকল কে নিরাপদ ও আশ্রয়ন কেন্দ্রে যাওয়ার অনুুরোধ করে বলেন, আপনারা নিরাপদে আশ্রয়ন কেন্দ্রে গেলে দুর্যোগকালীন এই সময়ে ক্ষয়ক্ষতি কম হবে। আশ্রয়ন কেন্দ্র গুলোতে পর্যাপ্ত খাবার সহ সকল প্রকার প্রয়োজনীয় সেবার ব্যবস্থা রয়েছে। 
২০১৬ সাল থেকে এ অঞ্চলে পাহাড় ধ্বসের চিত্র তুলে ধরে এর স্থায়ী সমাধানের বিষয়ে জানতে চাইলে পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, এই সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার। রাতের নির্বাচিত সরকার নয়। আজ সকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেই এই তেরশত মেট্রিক টন খাদ্য শষ্য বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ সহ সকল বাহিনী এবং জেলা বিএনপি নেতাকর্মীদের সার্বিক প্রচেষ্টায় রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক সচল রয়েছে। এছাড়াও রাঙ্গামাটি ২৯৯নং আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান রাঙামাটিবাসীর খোঁজখবর রাখছেন বলেও যোগ করেন তিনি।
এসময় রাঙ্গামাটির জেলা প্রশাসক মিজ্ নাজমা আশরাফী, পুলিশ সুপার আব্দুর রকিব, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দিপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর