শিরোনাম
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : | ০৮:১২ পিএম, ২০২২-০৩-২২
সিরাজগঞ্জের বেলকুচিতে শয়নকক্ষ থেকে আব্দুল মোন্নাফ শেখ (৪৫) নামের এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ মার্চ) সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের নিজবাড়ির শয়নকক্ষ থেকে পেটে ছুরিকাঘাতপ্রাপ্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মোন্নাফ রাজাপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, আব্দুল মোন্নাফ গার্মেন্টসে চাকরি করার সুবাদে পরিবার নিয়ে ঢাকায় থাকেন। বাড়িতে এসেছিলেন ঘর নির্মাণের জন্য। সোমবার রাতের খাবার খেয়ে শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন তিনি। সকালে ঘুম থেকে না উঠলে বাড়ির লোকজন তার শয়ন ঘরের দিকে এগিয়ে গিয়ে দেখেন দরজা খোলা। ভেতরে প্রবেশ করতেই দেখেন পেটে ছুরিকাহত অবস্থায় রক্তাক্ত বিছানায় পড়ে রয়েছে তার লাশ। বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited