শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৩৯ পিএম, ২০২৫-১২-১২
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায় বলে মন্তব্য করেছেন দলের আমির শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জাপান সরকারের অফিশিয়াল বিনিয়োগ ও বাণিজ্য উন্নয়ন সংস্থা—জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের রিপ্রেজেনটেটিভ কাজুইকি কাতাওকা, সুমিতোমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া প্রাইভেট লিমিটেডের কান্ট্রি জেনারেল ম্যানেজার ও ঢাকায় জাপানি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মানাবু সুগাওয়ারা ও ভাইস প্রেসিডেন্ট হিরোনোরি ইয়ামানাকা, মারুবেনি করপোরেশনের কান্ট্রি হেড সুগাওয়ারা মানাবু। আরো উপস্থিত ছিলেন জেট্রো-ঢাকা অফিসের সিনিয়র ডিরেক্টর শরিফুল আলম ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইশরাত জাহান।
জাপান প্রতিনিধিদল জামায়াতের আমিরকে জানান, বাংলাদেশে তিন শর বেশি জাপানি প্রতিষ্ঠান তাদের ব্যাবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে।
শফিকুর রহমান প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বাংলাদেশে জাপানের বিনিয়োগ আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited