শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৪:৪৩ পিএম, ২০২৪-০৮-০১
দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিং নৈপুন্যে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে হ্যাট্টিক জয়ের স্বাদ পেয়েছে বাংলা টাইগার্স মিসিসাগা। গতরাতে লিগ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলা টাইগার্স ৪ উইকেটে হারিয়েছে সারে জাগুয়ার্সকে। ম্যাচে সাকিব ২টি ও শরিফুল ৩টি উইকেট নেন।
ব্রাম্পটনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্সের বোলারদের তোপে ১০ ওভারে ৪৬ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে বসে সারে জাগুয়ার্স। নবম উইকেটে অধিনায়ক অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ও নেদারল্যান্ডসের লোগান ভ্যান বিকের ২৯ রানের জুটিতে কোন মতে সত্তরের ঘরে পা রাখতে পারে সারে। এরপর দশম ও শেষ উইকেটে নিউজিল্যান্ডের বেন লিস্টারকে নিয়ে ২৬ রান যোগ করে সারের রান তিন অংকে নেন বিকে। ১ বল বাকী থাকতে ১০১ রানে গুটিয়ে যায় সারে। স্টয়নিস ৩৬ ও বিকে ৩১ রান করেন।
বাংলা টাইগার্সের সফল বোলার ছিলেন শরিফুল। ৪ ওভারে ১১ রানে ৩ উইকেট নেন তিনি। এছাড়া ৪ ওভার করে সাকিব ২১ রানে ও নামিবিয়ার ডেভিড ওয়াইস ১৭ রানে ২টি করে উইকেট নেন।
১০২ রানের টার্গেট স্পর্শ করতে নেমে ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলা টাইগার্স। চার নম্বরে ব্যাট হাতে নেমে ৭ বলে ১ রানে আউট হন বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব।
ষষ্ঠ উইকেটে ২৮ রানের জুটি গড়ে বাংলা টাইগার্সকে লড়াইয়ে রাখেন পাকিস্তানের ইফতিখার ও ওয়াইস। ইফতিখার ১৩ রানে আউট হলে সপ্তম উইকেটে ১৯ বলে অবিচ্ছিন্ন ২৯ রান যোগ করে ১ ওভার বাকী থাকতে বাংলা টাইগার্সের জয় নিশ্চিত করেন ওয়াইস ও কানাডার ডিলন হেইলিগার। ওয়াইস ১৯ বলে ২৭ ও হেইলিগার ১২ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।
৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো বাংলা টাইগার্স। ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট আছে মন্ট্রিয়েল টাইগার্সেরও। কিন্তু রান রেটে এগিয়ে শীর্ষে আছে মন্ট্রিয়েল।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited