শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:২৬ পিএম, ২০২৬-০৮-০৮
নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ):
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার প্রস্তুত, ওয়ার্ড ব্যবস্থাপনা এবং হাসপাতালের বিভিন্ন কক্ষ ব্যবহারে অনিয়মের অভিযোগ উঠেছে। সম্প্রতি হাসপাতাল ঘুরে দেখা এবং স্থানীয় সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব অভিযোগের বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।
অভিযোগ রয়েছে, ভর্তি রোগীদের জন্য নির্ধারিত রান্নাঘরে নিয়মিত রান্না হচ্ছে না। ফলে রোগীদের জন্য বরাদ্দ খাবার কোথায় এবং কীভাবে প্রস্তুত করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ ছাড়া রান্নাঘরের পাশের একটি কক্ষে রোগীদের ব্যবহারের বেডশিট দিয়ে বিছানা তৈরি করে হাসপাতালের এক পরিচ্ছন্নতাকর্মী মোছা. লাইলী বেগমের আত্মীয়-স্বজন অর্থের বিনিময়ে অবস্থান করছেন বলে অভিযোগ উঠেছে। সরকারি হাসপাতালের কক্ষ ও রোগীদের ব্যবহারের সামগ্রী এভাবে ব্যবহারের অভিযোগেরও তদন্ত দাবি করা হয়েছে।
অন্যদিকে উপজেলা পরিবার পরিকল্পনা হাসপাতাল ভবনের সিঁড়ির মধ্যে খাট বসিয়ে চারপাশে পর্দা টাঙানো অবস্থায় দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। ওই স্থানে কী উদ্দেশ্যে খাট ও পর্দার ব্যবস্থা করা হয়েছে,
সরেজমিনে দেখা গেছে, রান্নাঘরের পাশের কক্ষ, সিঁড়িতে পর্দা দিয়ে তৈরি করা স্থান এবং হাসপাতালের বেড ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র তার কাছে সংরক্ষিত রয়েছে।
এ বিষয়ে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা তৌহিক আহমেদ শাওনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “রান্নাঘরের গ্যাস লাইন নষ্ট। পাশের রুমে একটি পরিবার থাকছে এ বিষয়ে আমি জানি না। আমি বর্তমানে ছুটিতে আছি। বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, সরকারি হাসপাতালের রান্নাঘর, রোগীদের খাবার, বেডশিট ও কক্ষ ব্যবহারের বিষয়গুলো দ্রুত তদন্ত করা হোক। একই সঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিয়ে স্বাস্থ্যসেবার মান ও সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হোক।
আমাদের বাংলা ডেস্ক : : নুরুল আবছার, মহেশখালী : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলা...বিস্তারিত
মামুনুর রশীদ সেলিম : : পিবিআই, সিআইডি ও ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন মামলার বাদীদের কাছ থেকে গাড়ি ভাড়া ও তদন্ত খ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ির ভুজপুরে গণধর্ষণ মামলার পলাতক আসামি মো.মনসুরকে নগরের পাহাড়তলী থানা এà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবরার হাসান : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবà§...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবরার হাসান : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবà§...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক : সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির নবগঠিত ৩২ সদস্যের আহ্বায়ক কমিটি থেকে ২২ ন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited