শিরোনাম
ঠাকুরগাঁও প্রতিনিধি | ০৯:১৩ পিএম, ২০২১-০৬-১৭
ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের বানাগাও বহমতোল গ্রামের সেদুরাম সিংগের ছেলে কৃষ্ণ চন্দ্র সিংহ (৩৩) নামে এক কাঁচামাল ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। দাদন ব্যবসায়ী, এনজিও এবং সমবায় সমিতির নিকট থেকে ৫ লক্ষাধিক টাকা ঋণ নিয়েছিলেন তিনি। ১৭ জুন বৃহস্পতিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের বানাগাঁও বহমতোল গ্রামে এ ঘটনা ঘটে। ধনতলা ইউনিয়নের ইউনিয়নের চেয়ারম্যান সমর কুমার চাটার্জী নুপুরকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, করোনার কারণে ব্যবসা ভালো না হয় ঋণ মহাজনের চাপে আত্মহত্যা করেছেন। বিকালে বালিয়াডাঙ্গী থানার পুলিশ তার শয়ন ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। তিনি ঐ গ্রামের সেদ্দুরাম সিংহের ছেলে।
কৃষ্ণ চন্দ্র সিংহের চাচা মিঠুন চন্দ্র জানান, স্থানীয় এনজিও, সমবায় সমিতি ও দাদন ব্যবসায়ীদের নিকট থেকে ৫ লক্ষাধিক টাকা ঋণ নিয়েছিলেন কৃষ্ণ চন্দ্র সিংহ । ব্যবসায় মন্দা ও ঘন ঘন লকডাউনের কারণে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আমরা মরদেহ সৎকারের অনুমতি নিতে থানায় এসেছি। কৃষ্ণ চন্দ্র সিংহের ছেলে সন্দিপ চন্দ্র সিংহ বলেন, বাবার ব্যবসা ভালই চলছিল। লকডাউনের কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ও ব্যবসা ভালো হচ্ছিল না। এদিকে স্থানীয় দাদন ব্যবসায়ীদের চাপ সহ্য করতে না পেরে আমাদের অজান্তে গলায় ফাঁস দিয়েছেন। বাবাকে হারিয়ে আমরা নি:শ্ব হয়ে গেলাম। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল হক প্রধানকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited