বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

অভিষেকেই উজ্জ্বল শরিফুল, ব্যাটে-বলে ব্যর্থ সাকিব

স্পোর্টস ডেস্ক :    |    ০১:৪৮ পিএম, ২০২৪-০৭-২৭

অভিষেকেই উজ্জ্বল শরিফুল, ব্যাটে-বলে ব্যর্থ সাকিব

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি দিয়ে বিদেশের টি-টোয়েন্টি লিগে অভিষেক হলো শরিফুল ইসলামের। শুরুটাও দারুণ করেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
বল হাতে বেশ উজ্জ্বল ছিলেন তিনি। তবে ব্যাটে-বলে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান।
গ্লোবাল টি-টোয়েন্টি লিগে গতকাল বাংলা টাইগার্স মিসিসাগার ৩৩ রানে হেরেছে মন্ট্রিয়ল টাইগার্সের কাছে। ব্রাম্পটনের সিএএ সেন্টার মাঠে টস জিতে মন্ট্রিয়লকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব। আগে ব্যাটিংয়ে নামা দলটির বিপক্ষে শুরুতেই সাকিব বল তুলে দেন শরিফুলের হাতে। প্রথম বলটি ডট দিলেও ঘুরে দাঁড়ান দারুণভাবে। মিতব্যয়ী বোলিংয়ে এক মেডেন ওভারের পর তুলে নেন ১টি উইকেট।
তবে বল হাতে ভালো করতে পারেননি সাকিব। নিজের প্রথম ওভারে ৩ ডট দিয়ে একটি বাউন্ডারি হজম করলেও তার পরের ওভারে দুই চার ও ১ ছক্কা হাঁকান অ্যাস্টন অ্যাগার। ১২তম ওভারে ফের বল হাতে নিয়ে দেন ৩ রান। আর শেষ ওভারে খরচ করেন ৮ রান। কিন্তু কোনো উইকেট পাননি। সবমিলিয়ে টানা ৪ ম্যাচ উইকেটশূন্য সাকিব।
মন্ট্রিয়ল দ্বিতীয় ওভারেই অধিনায়ক ক্রিস লিনের উইকেট হারালেও পরে অ্যাগার ও টিম সেইফার্টের ব্যাটে ঘুরে দাঁড়ায়। তারা দুজন মিলে দলকে শতরান পার করান। এরপর ডেভিড ভিসের দারুণ বোলিংয়ে ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। তবে সেখান থেকে দিলপ্রীত বাজওয়া ও মানেন্তির ব্যাটে শেষ পর্যন্ত ১৯০ রানে লক্ষ্য দেয় তারা। ২২ বলে ৪০ রান করা মানেন্তিকে নিজের শেষ ওভারে এসে ফেরান শরিফুল। ৪ ওভারে তিনি রান দিয়েছেন ১৬টি। এর মধ্যে তার ১৫ বলই ডট।
এদিকে লক্ষ্য তাড়ায় চতুর্থ ওভারে হজরতউল্লাহ জাজাই আউট হলে তিনে নামেন সাকিব। তবে ভালো করতে পারেননি। ৬ বলে ৩ রান করে আয়ান আফজাল খানের বলে ক্যাচ দিয়ে ফেরেন এই অলরাউন্ডার। যদিও আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ঝোড়ো ফিফটি হাঁকিয়েছিলেন। কিন্তু কাজে আসেনি। শেষদিকে ইফতিখার আহমেদ ২৮ রানের ইনিংস খেললেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর