শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:০৩ পিএম, ২০২০-০৮-২৩
ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনে উপনির্বাচন ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। এছাড়া পাবনা-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর।
পাবনা-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ২ সেপ্টেম্বর। মনোয়নপত্র যাচাই-বাছাই ৩ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ দিন ৮ সেপ্টেম্বর। ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনের তফসিল পরে ঘোষণার কথা জানানো হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন। এর আগে বিকেল ৩টায় নির্বাচন কমিশনের ৬৮তম বৈঠক শুরু হয়। বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন তিনি। সচিব বলেন, পাবনা-৪ আসনে ব্যালটে নির্বাচন হবে।
সচিব বলেন, ঢাকা-১০ আসনে নির্ধারিত মেয়াদের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রজ্ঞাপন জারির ব্যবস্থা করা হবে। সিরাজগঞ্জ-১০ আসনের নির্বাচন নির্ধারিত মেয়াদের পরবর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠানের জন্য যথা সময়ে তফসিল ঘোষণা করা হবে।
সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু মারা যাওয়ায় পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসন শূন্য হয়। ২ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সচিব বলেন, করোনার কারণে নির্বাচনী প্রচারণায় জনসভা-পথসভা মিছিলসহ বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে পারবেন না প্রার্থীরা। করোনার কারণে ঢাকা-১৮ এবং বন্যার কারণে সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচন আরও ৯০ দিন পেছানো হয়েছে।
সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৪ দফায় অনুযায়ী সংসদ ভেঙে যাওয়া ছাড়া অন্য কোনো কারণে সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তবে কোনো দৈব-দুর্বিপাকের কারণে ইসি আরও ৯০ দিনের মধ্যে এ নির্বাচন করবে। করোনার কারণে দৈব-দুর্বিপাকের সুবিধা নিচ্ছে ইসি।
আমাদের বাংলা ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : Bangladesh Society for the Enforcement of Human Rights (BSEHR)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ নভেম্বর, শুক্রà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বিশ্বজুড়ে অন্তত ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ খরা, বন্যা ও প্রাণঘাতী তাপদাহের মতো চরম জলবায়ু ঝুঁকির মধà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মো. কামাল উদ্দিন : চারটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ‘লাভ বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা—এক সংগ্রাম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited