বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

কারচুপি ও প্রভাব বিস্তারের চেষ্টা, সালথায় বিএনপির সমর্থকসহ আটক ৩

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:৩৫ পিএম, ২০২৬-০২-১২

কারচুপি ও প্রভাব বিস্তারের চেষ্টা, সালথায় বিএনপির সমর্থকসহ আটক ৩

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের ভোটগ্রহণে প্রভাব বিস্তার ও কারচুপির চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সালথা উপজেলার ইউসুফদিয়া, নারানদিয়া ও জয়ঝাপ ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— কালাম মিয়া, আমজাদ হোসেন ও মো. রবিউল মিয়া। তাদের মধ্যে কালাম মিয়া গট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং রবিউল মিয়াও বিএনপির সমর্থক হিসেবে পরিচিত। আটক আমজাদ হোসেন ১১ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের ‘রিকশা’ প্রতীকের সমর্থক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই তিন ব্যক্তি নির্দিষ্ট কয়েকটি কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন এবং সাধারণ ভোটারদের ভোটদানে বাধা দিচ্ছিলেন। এমন অভিযোগ পাওয়ার পর দায়িত্বরত সেনাসদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে কেন্দ্রগুলো থেকে তাদের আটক করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটরা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন। নির্বাচনে যেকোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা দমনে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।’ উল্লেখ্য, ফরিদপুর-২ আসনে শুরু থেকেই নির্বাচনী উত্তাপ বিরাজ করছে। এখানে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম এবং রিকশা প্রতীকে লড়ছেন আল্লামা শাহ আকরাম আলী। প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনার মাঝেই ভোটগ্রহণ চলছে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে ফরিদপুরে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, র‍্যাব ও পুলিশ সদস্যরা মাঠে সক্রিয় রয়েছেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

রিটেলেড নিউজ

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে  জুলাই গণঅ...বিস্তারিত

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি :​ রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত

কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর