শিরোনাম
মোঃ মাসুদুজ্জামান রাজিব | ০৫:৪১ পিএম, ২০২৪-১১-০২
ফেনীতে র্যাবের পৃথক দুই অভিযান পরিচালনা করে ফুলগাজী থানার হত্যা মামলায় (যাবজ্জীবন সাজাপ্রাপ্ত) ২৭বছরের পলাতক আসামি জসিম উদ্দিন প্রকাশ (বলি) ও অপর দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার পলাতক আসামি মোঃ কামাল উদ্দিন ভূ্ঁইয়া'কে ফেনী সদর থানার পশ্চিম রামপুর এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়; ফেনীর ফুলগাজী থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জেলার ফুলগাজী থানার জিএম হাট বাজার এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে শুক্রবার আসামি জসিম উদ্দিন প্রকাশ (বলি)কে (৪৭) গ্রেফতার করে। সে ফেনীর ফুলগাজী থানার পূর্ব বশিকপুর গ্রামের মৃত আব্দুল হক মজুমদার এর ছেলে। অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ০৩ আগষ্ট (শনিবার) ফেনীর ট্রাংক রোডের খেজুর চত্ত্বর এলাকায় স্লোগান দেওয়ায় ফেনী সদর থানার ফতেহপুর গ্রামের ওবায়দুল হকের ছেলে টমটম চালক জাফর আহম্মদ'কে (৫৩) ৪ আগষ্ট (রবিবার) টমটমে যাত্রী নিয়ে ফেনী পৌরসভা কার্যালয়ের সামনে গেলে শর্শাদী ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া ও কামাল উদ্দিন ভূঁইয়াসহ অন্যান্য আসামিরা মিলে ধাওয়া করে একপর্যায়ে জেল রোড় সংলগ্ন পুরাতন কারাগারের সামনে ধরে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে ককটেল বিস্ফোরন করে আসামিরা পালিয়ে যায়। পরে ভিকটিমের স্ত্রী ও পথচারীদের সহযোগীতায় রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী ফেনী সদর থানায় একটি মামলা করে। এ মামলার এজাহারনামীয় পলাতক এক আসামি ফেনী মডেল থানার পশ্চিম রামপুর চৌরাস্তায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল শুক্রবার রাতে সেখানে অভিযান পরিচালনা করে মোঃ কামাল উদ্দিন ভূঁইয়া'কে (৩৯) গ্রেফতার করে। সে ফেনী সদর থানার পশ্চিম রায়পুর গ্রামের মৃত আলী নেওয়াজ এর ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন 'দৈনিক আমাদের বাংলা'কে ফেনীতে দুটি অভিযানে হত্যা মামলায় (যাবজ্জীবন সাজাপ্রাপ্ত) ২৭বছরের পলাতক ১ আসামি ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টমটম চালক হত্যা মামলায় আরেকজন পলাতক আসামি গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফুলগাজী থানা ও ফেনী মডেল থানা পুলিশের নিকট শনিবার হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited