শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:১১ পিএম, ২০২৬-০২-০৭
সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকায় কর্মরত মাল্টিমিডিয়ার সাংবাদিকরা। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় জাদুঘরের সামনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও ঢাকা কর্মরত সাংবাদিকদের উদ্যোগের প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আজকে নিজেদের ওপর হামলার প্রতিবাদে দাঁড়িয়েছি। এটি পরিকল্পিত হামলা ছিল। পুলিশের পোশাকের পরিবর্তন হলেও তাদের আচরণ পরিবর্তন হয়নি। যেসব পুলিশ হামলা চালিয়েছেন— তাদের বিচারের মুখোমুখি করতে হবে। পুলিশ সদস্যের বিচার চাই। তারা আরও বলেন, ডিসি মাসুদের উপস্থিতিতে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা করা হয়েছে। এই হামলায় ডিসি মাসুদের সম্মতি ছিল। মাল্টিমিডিয়া সাংবাদিকদের খুঁজে খুঁজে হামলা চালানো হয়েছে। সাংবাদিকদের কেন মারা হবে? আমরা সুষ্ঠু সমাধান চাই। যতক্ষণ বিচার না হবে, ততক্ষণ আমরা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবো। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের সামনে যখন নির্বিচারে সাধারণ মানুষের ওপর হামলা চালানো হয় এবং সাংবাদিকরা সেই সংবাদ সংগ্রহ ও সম্প্রচার করেন, তখন পুলিশ তাদের টার্গেট করে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) যা ঘটেছে, তা আগে কখনও হয়েছে কিনা, আমাদের জানা নেই। মনে হয়েছে, পুলিশ গতকাল সাংবাদিকদের পেটানোর বিশেষ কর্মসূচিতে নেমেছিল। প্রতিবাদ সমাবেশে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকতারুজ্জামানসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited