বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

এমবাপে রিয়ালে গেলে রোনালদোকে নিয়ে আসবে পিএসজি!

স্পোর্টস ডেস্ক :    |    ১২:১৮ পিএম, ২০২১-১২-০৭

এমবাপে রিয়ালে গেলে রোনালদোকে নিয়ে আসবে পিএসজি!

ডিসেম্বর শেষ হতে হয়তো আর তিন সপ্তাহ বাকি। এরপরই শুরু হয়ে যাবে মধ্যবর্তী দলবদল। তার আগেই গুঞ্জন শুরু হয়ে গেছে সম্ভাব্য দল বদল নিয়ে এবং আবারও সেই পুরনো কাসুন্দি। কিলিয়ান এমবাপে এবং ক্রিশ্চিয়ানো রোনালদো।

কিলিয়ান এমবাপে পিএসজি ছাড়ার জন্য অনেক আগে থেকেই উদগ্রীব হয়ে আছেন। গত দলবদলেও তিনি চেয়েছিলেন পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাতে। রিয়ালও ঝাঁপিয়ে পড়েছিল তাকে নেয়ার জন্য। কিন্তু শেষ পর্যন্ত দর কষাকষিতে এমবাপের রিয়ালে যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি।

কিন্তু একবার না হয় যেতে পারেননি, তাতে কী। সময় এখনও আছে। জানুয়ারিতে যেতে হলে ট্রান্সফার ফি লাগবে। আর জানুয়ারিতে না পারলে, আগামী মৌসুমে হলে ট্রান্সফার ফি’ই লাগবে না। কারণ, পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে চলতি মৌসুম শেষেই। নতুন চুক্তি স্বাক্ষরের বিষয়ে কোনো অগ্রগতিও চোখে পড়ছে না। এমনকি এ ব্যাপারে কোনো আলোচনাও নেই।

সুতরাং, ২০২২ সালেই এমবাপে রিয়ালের জার্সি পরতে যাচ্ছেন- এটা প্রায় নিশ্চিত। এমন পরিস্থিতিতে পিএসজি চোখ রেখেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ওপর। জুভেন্তাস ছেড়ে নিজের সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ক্রিশ্চিয়ানো রোনালদোকে কেনার চেষ্টা চালাবে নাসের আল খেলাইফি অ্যান্ড কোং।

নিজের সাবেক ক্লাবে গেলেও সেখানে খুব একটা স্বস্তিতে নেই রোনালদো। অনেক ম্যাচেই এখন তাকে সাইড বেঞ্চে বসিয়ে রাখা হয়। মাঠে নামানো হয় বদলি হিসেবে। যে সুযোগটা নিতে চাচ্ছে পিএসজি এবং এমবাপের পরিবর্তে তারা চায় ফাঁকা জায়গাটা রোনালদোকে দিয়েই পূরণ করতে।

৩৬ বছর বয়সী এই ফুটবলার যদিও জানিয়ে দিয়েছেন, তিনি ম্যানইউতেই ক্যারিয়ার শেষ করতে চান। কিন্তু এরই মধ্যে এল ন্যাসিওনেল নিউজ করেছে, রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেজকে প্রস্তাব দেয়া হয়েছে লিগ ওয়ানে মেসির সঙ্গী হওয়ার জন্য। হোর্হে মেন্ডেজও সেই প্রস্তাব উপস্থাপন করেছেন রোনালদোর সামনে। যদিও এ ব্যাপারে এখনও কোনো বক্তব্য আসেনি।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর