শিরোনাম
বিহারী চাকমা, রাঙামাটি : | ০৮:০৭ পিএম, ২০২০-১২-০৬
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় জেএসএস (এমএন লারমা) দলের কর্মী রতন প্রিয় দেওয়ান ওরফে বিমান চাকমা (৩৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ২টার দিকে উপজেলার ৩৪ নম্বর রূপকারী ইউনিয়নের পাকুইজ্জাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, শনিবার রাতে নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন। এমন সময় একদল দুর্বৃত্ত তাকে উদ্দেশ্যে করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। স্থানীয় সুত্রে জানা গেছে নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেএসএস (এমএন লারমা) গ্রপের শীর্ষ নেতা প্রগতি চাকমার দেহরক্ষী ছিলেন নিহত বিমান চাকমা। তিনি ছুটিতে নিজ বাড়ি বাঘাইছড়িতে এসেছেন। বিমান চাকমা বাঘাইছড়ি উপজেলার পাকুইজ্জাছড়ি এলাকার বাসিন্দা বুদ্ধ মঙ্গল চাকমার ছেলে বলে জানা গেছে।
এদিকে ঘটনাস্থল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছে। এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।#
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited