বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাসচাপায় প্রাণ গেল একই পরিবারের সাতজনের

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৩:২৬ পিএম, ২০২৩-১১-০৭

বাসচাপায় প্রাণ গেল একই পরিবারের সাতজনের

চট্টগ্রামের হাটহাজারীতে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক উপজেলার মির্জাপুর ইউনিয়নস্থ চারিয়া বোর্ড স্কুল ইজতেমা মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় চালকসহ এক যাত্রী গুরুতর আহত হয়েছে। তবে চালকের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহরিন আনোয়ার। নিহতরা হলেন, পটিয়া মনসা বাদামতল সাতবাড়িয়া এলাকার মৃত শচীন্দ্র দাশের স্ত্রী চিনু দাশ (৪৭), মায়া দাশ (২৭), দিপ দাশ (৫), দিগন্ত দাশ (৪), শ্রাবন্তি দাশ (৪) ও বর্শা দাশ (৫)। আহতরা হলেন, একই বাড়ির বাপ্পা দাশ (৩২) ও চালক ফটিকছড়ি বারমাসিয়া এলাকার বিপ্লব দাশ (২৭)। সরেজমিনে প্রত্যক্ষ্যদর্শী ও আহতের সাথে কথা বলে জানা গেছে, নগরীর বালুছড়া এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ফটিকছড়ি শাহনগরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে হঠাৎ অপর একটি সিএনজিকে পাশ কাটিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম-খাগড়াছড়ির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিঅটোরিকশাটি দুমড়ে-মুছড়ে সড়কে উপর পড়ে। এ সময় ছড়িয়ে ছিটিয়ে পড়েন সিএনজির যাত্রীরা। ঘটনাস্থলেই চালক ও এক যাত্রী ছাড়া সবাই নিহত হন। উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেলে রেফার করে। এদিকে দুর্ঘটনার পর পরই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম মশিউজ্জামান, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, র‍্যাব, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের পাশাপাশি সড়কে যানচলাচল স্বাভাবিক করে। তবে ঘটনার পর পর বাসের চালক ও হেলপার পালিয়ে যান। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত বাপ্পা দাশ বলেন, নিহত মায়া দাশ তার মামি। মূলত মামির বাড়ি ফটিকছড়ি উপজেলার শাহনগর এলাকায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে তারা পটিয়া থেকে বের হয়েছেন। ওই মূহুর্তে তার মাসহ সঙ্গীয় সবাই মারা গেছেন। তবে তাদের মৃত্যুর খবরটি তিনি (আহত বাপ্পা) জানেন না বলে প্রতিবেদককে চিকিৎসক জানিয়েছেন। মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, লাশ হাইওয়ে থানাকে হস্তান্তর করা হয়েছে। হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, সড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশগুলো উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। নাজিরহাট হাইওয়ে থানার ওসি আদিল মাহবুব বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর