শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৮:২০ পিএম, ২০২৬-১০-২২
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, বন্ধ আমিন জুট মিলসকে পুনরায় উৎপাদনমুখী করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্যে সরকার কাজ করছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) চট্টগ্রামের আমিন জুট মিলস লিমিটেড পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বন্ধ বস্ত্রকল, পাটকল ও টেক্সটাইল মিলগুলো চালু করা সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। এসব শিল্পকারখানা পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
প্রতিমন্ত্রী বলেন, মিলটিকে উৎপাদনমুখী করার সম্ভাবনা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এ জন্য মিলটির বর্তমান অবস্থা, উৎপাদন সক্ষমতা ও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা পর্যালোচনা করে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।
তিনি বলেন, দেশের শিল্পকারখানাগুলোকে শুধু অবকাঠামোগত স্থাপনা হিসেবে বিবেচনা করলে চলবে না। এগুলোকে উৎপাদন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কার্যকর কেন্দ্রে পরিণত করতে হবে।
বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালুর সম্ভাবনা কাজে লাগানো গেলে বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং শিল্প খাতে নতুন গতি সঞ্চার হবে।
পাটশিল্পের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাট ও পাটজাত পণ্যের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে পাটশিল্পকে আরও গতিশীল করা গেলে কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবেন। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও দেশের রপ্তানি আয় বৃদ্ধিতেও এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রতিমন্ত্রী বলেন, যথাযথ পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে আমিন জুট মিলসসহ দেশের বন্ধ শিল্পকারখানাগুলোর সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হবে। এর ফলে শিল্পায়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং আমিন জুট মিলসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মো. আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রতিদিন নানা কাজে ঘর থেকে বের হন মানুষ। কেউ যান কর্মক্ষেত্রে, কেউ বেড়াতে, কেউ জরুরি কাজে। কাজ শেষে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চাল ও ভোজ্যতেল, প্রতিদিনের খাদ্যতালিকার এই দুই অপরিহার্য পণ্যের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়à§...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় কà§...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : মা ইলিশের নিরাপদ প্রজনন এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি করাকে কেন্দ্র করে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সেনবাগ উপজেলা প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পারিবারিক কলহের জের ফোন ভিডিও কলে রেখে মোঃ হোরন মিয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited