শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:২৫ পিএম, ২০২২-০৭-১৯
গরমের মধ্যে সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট না পরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৯ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় তিনি এ আহ্বান জানান।শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন, আজকের বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিভিন্ন ধরনের সাশ্রয় নিয়ে কথা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট না পরার নির্দেশ দিয়েছেন। তবে শীতকালে (স্যুট) পরতে পারবেন এবং বিদেশি কোনো ডেলিগেট আসলে তখন স্যুট-কোট পরা যাবে। তিনি বলেন, প্রধানামন্ত্রী সরকারি কর্মকর্তাদের অফিস চলাকালীন এসি ২৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামানোর নির্দেশ দিয়েছেন। অফিস থেকে বের হয়ে যাওয়ার সময় অব্শ্যই এসি বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
পরিকল্পনা মন্ত্রী জানান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়সহ সব ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এমএ মান্নান বলেন, বিদ্যুৎসহ সব ক্ষেত্রে প্রধানমন্ত্রী আমাদের মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। সরকারপ্রধান বলেছেন—মিতব্যয়ী হতে হবে। আসুন সবাই মিতব্যয়ী হই। পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, সাশ্রয়ী হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী নতুন বলছেন না। অনেক আগে থেকেই বলে আসছেন। প্রধানমন্ত্রী আগে থেকেই বলে আসছেন, আমাদের সাশ্রয়ী হতে হবে। পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, রয়টার্সে একটা লেখা বের হয়েছে— ১০টি দেশ শ্রীলঙ্কা হতে চলছে, সেখানে বাংলাদেশের নামে নেই। বাংলাদেশ সুন্দর অবস্থানে আছে। আমরা স্বস্তির জায়গায় আছি, ডলার ক্রাইসিস ছিল, তা ম্যানেজ করে ফেলেছি।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited