বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইকোলাইজার বিম ভাঙায় যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৫০ পিএম, ২০২৪-০৪-১৭

ইকোলাইজার বিম ভাঙায় যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে তেজগাঁও হয়ে ঢাকা রেলওয়ে স্টেশনে যাচ্ছিল যমুনা এক্সপ্রেস। এ সময় ট্রেনটির ইকোলাইজার বিম ভেঙে যায়। তেজগাঁও স্টেশন এলাকায় এসে ট্রেনের বগি লাইনচ্যুত হয়। পরে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। বর্তমানে ওই এলাকা দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটের দিকে তেজগাঁও মাছের আড়তে সামনে ট্রেনটি লাইনচ্যুত হয়। এ তথ্য নিশ্চিত করেন কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর সংশ্লিষ্টরা ঘণ্টাব্যপী উদ্ধারকাজ চালায়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক। দুর্ঘটনার কারণ সম্পর্কে ঘটনাস্থলে থেকে রেলওয়ে সেকেন্ড গ্রেড মিস্ত্রি মো.আবুল হোসেন বলেন, ইকোলাইজার বিম ভেঙে যাওয়ায় ঘটনাটি ঘটে। দুই চাকার মাঝখানে একটি হ্যাঙ্গার থাকে। হ্যঙ্গারের দুই পাশে দুটি ইকোলাইজার বিম থাকে। ওই ইকোলাইজার বিমে বগি ধরে রাখে। এটা ভেঙে যাওয়ার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়। স্টেশন মাস্টার আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করার পাশাপাশি বলেন, তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টা ৫মিনিটে তেজগাঁও এলাকায় ঢুকলে ইঞ্জিনের পেছনের বগিটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় আপাতত ডাউন লাইনের ট্রেন চলাচল বন্ধ। তবে, তাছাড়া ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ডাবল লাইনের পরিবর্তে আমরা সিঙ্গেল লাইনে রান করছি। সকাল ১০টা নাগাদ উদ্ধার কাজ শেষে হয়েছে। ইকোলাইজার বিম ভেঙে যাওয়া সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ থেকে তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব। এর আগে সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, তেজগাঁওয়ের কারওয়ানবাজার মাছের আড়ৎ সংলগ্ন যমুনা এক্সপ্রেস ট্রেনের শোভন-ক ৯৬০০৮১ নম্বর বগিটির দুটি চাকা লাইন থেকে নিচে নেমে গেছে। ঘটনার পরপর বগিটি উদ্ধার কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। সকাল ১০টা নাগাদ বগিটি উদ্ধার করে পুনরায় লাইনে ফেরত আনা হয়। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর