বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে জেঁকে বসেছে শীত

আবু ফাতাহ্ মোহাম্মদ কুতুব উদ্দীন :    |    ০৪:০৬ পিএম, ২০২৫-১২-২৭

চট্টগ্রামে জেঁকে বসেছে শীত

বাংলা বর্ষপঞ্জিতে এখন পৌষ মাস। জেঁকে বসেছে শীত। কনকনে হিমশীতল হাওয়ায় নগরবাসীও যেন কুঁকড়ে যাচ্ছেন। সাধারণত গ্রামাঞ্চলেই শীতের প্রভাব একটু বেশি অনুভূত হয়। শীতে ছিন্নমূল পথশিশু এবং বিভিন্ন স্টেশনের ভবঘুরেদের একটু উষ্ণতার জন্য কাঠে আগুন ধরিয়ে শীত নিবারণে চেষ্টা করতে দেখা গেছে। তবে আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন, সামনের কয়েকদিন তাপমাত্রা আরো কমতে পারে। শনিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি এবং সকাল ১০টায় ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়ছে। গতকাল নগরীর কয়েকটি এলাকায় সরেজমিনে দেখা গেছে, ভোর থেকে হালকা কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা ব্যাঘাত ঘটে। বিশেষ করে, ভোরের দিকে বের হওয়া শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও খেটে খাওয়া মানুষজনকে বেশি দুর্ভোগে পড়তে দেখা গেছে। শীত থেকে বাঁচতে অনেককে গরম পোশাক ও শাল-চাদর জড়িয়ে চলাচল করতে দেখা যায়। আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় দিনে সূর্যের দেখা মিলেছেও দেরিতে। তবে সময় বাড়ার সাথে সাথে ঠাণ্ডার মাত্রা কমে এলেও বিকেলের দিকে সেটি ফের বাড়তে থাকে।  অপরদিকে শীতের সময় নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্টের মতো রোগের প্রাদুর্ভাব বেড়ে যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা।  এদিকে শীতের কারণে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। প্রয়োজন ছাড়া খুব ভোরে বাইরে না যাওয়া এবং গরম পোশাক ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর