বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী কেন্দ্রে স্বাধীনভাবে তথ্য সংগ্রহ করতে পারবে : ইসি কমিশনার

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:১০ পিএম, ২০২৬-০২-১১

পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী কেন্দ্রে স্বাধীনভাবে তথ্য সংগ্রহ করতে পারবে : ইসি কমিশনার

পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী ভোটকেন্দ্রে স্বাধীনভাবে তথ্য সংগ্রহ করতে পারবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, তারা কেন্দ্রের সবখানে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করতে পারবেন। কেন্দ্রে মোবাইল ও ক্যামেরাও ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র ভোট কাস্টিং রুমের কোনো ছবি তারা নিতে পারবেন না।  বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় প্রধান নির্বাচন কমিশন এ এম এম নাসির উদ্দিনসহ ইসির অন্যান্য কমিশনার, সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সব পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী গত বছরের জুলাইয়ের আদেশের আওতায় ভোটকেন্দ্রে ফোন ব্যবহার করতে পারবেন। ভোটাররা ক্যামেরা ও ফোন ব্যবহার করতে পারবেন না। পোস্টাল ব্যালটে ভোট সংগ্রহ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আমাদের দেশে নতুন অভিজ্ঞতা। আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা দেন এবার সব শ্রেণির মানুষের ভোটে সরকার গঠন করা হবে। তার সেই সিদ্ধান্তে আমরা প্রবাসী ও কারাবন্দিদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের আয়োজন করেছি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৮০ মিলিয়ন জনগোষ্ঠীর একটি দেশে দীর্ঘ বছর পর সংবিধান অনুযায়ী নির্বাচন হতে যাচ্ছে। এখানে ৩০০ সংসদ সদস্য জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হচ্ছে। এর বাইরে ৫০ জন নারী সংসদ সদস্য নির্বাচিত করা হবে। প্রার্থীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসি কমিশনার বলেন, প্রত্যেক প্রার্থী নির্বাচনে ২.৫ মিলিয়ন টাকা খরচ করতে পারবেন। প্রতি ভোটারের বিপরীতে ১০ টাকা হারে, এই খরচ করতে পারবেন। এবার প্রায় ১০ হাজার সাংবাদিক নির্বাচন কাভার করবেন বলেও জানান তিনি। দেড় দশক ধরে জাতি ভোটের অধিকার থেকে বঞ্চিত। এবার সব ভোটার ভোট দিতে আগ্রহী, যোগ করেন তিনি। নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার সম্পর্ক কেমন হতে পারে- পাকিস্তানি এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি পুরোপুরি পরবর্তী নির্বাচিত সরকারের ওপর নির্ভর করে। তারা যেমনটা চাইবে, তেমনই হবে। তবে, আমরা আশা করছি সম্পর্কে উন্নতি হবে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর