শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৩:৫০ পিএম, ২০২৫-০২-১৩
‘বেতার ও জলবায়ু পরিবর্তন’-প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বেতার দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নগরের আগ্রাবাদস্থ বেতার ভবন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদীন। পরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিভাগীয় কমিশনার র্যালিতে নেতৃত্ব দেন। র্যালিতে বেতার চট্টগ্রাম কেন্দ্রের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, শিল্পী, কলাকুশলী শুভানুধ্যায়ী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। পরে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, বেতার স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছে। সরকার কর্তৃক জনকল্যাণ ও জনসচেতনতা বৃদ্ধিতে গৃহীত সকল কার্যক্রম সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে সরকারের সহযোগী হিসেবে বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভাগীয় কমিশনার বলেন, বর্তমানে সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে সংকট তৈরি হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে চট্টগ্রাম মহানগরে লাখ লাখ মানুষ প্রতিবছর জলাবদ্ধতা এবং প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। এ সমস্যা আমাদের দ্বারাই সৃষ্টি হচ্ছে। জলবায়ু সংকট থেকে পৃথিবীকে রক্ষা করতে জনসচেতনতার বিকল্প নেই। সাধারণ মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করতে বাংলাদেশ বেতারকে আরও বেশি কাজ করার আহ্বান জানান তিনি। বেতার চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক মো. মাহফুজুল হক এর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো.শহীদুল হক, প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোল্লা মো. আব্দুল হামিদ, সিনিয়র প্রকৌশলী সুব্রত কুমার দাশ প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited