শিরোনাম
সংবাদদাতা, পঞ্চগড় : | ০৩:১৪ পিএম, ২০২৪-০১-০৭
পঞ্চগড়ের বোদা উপজেলায় বিদ্যুতের মিটার লাগাতে গিয়ে কাঠমিস্ত্রি আবু সায়েদ ( ২৬ ) নামের এক যুবকের মৃত্যু হয়েছে । শনিবার ( ৬ জানুয়ারি) সন্ধ্যায় বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৌলভী পাড়া গ্রামে এই ঘটনা ঘটে । আবু সাঈয়েদ পঞ্চগড় সদর উপজেলার কামাদ কাজলদিঘী ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের শরিফ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন । প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় আমির হামজা নামের এক ইলেকট্রিশিয়ান আবু সাঈয়েদকে নিয়ে যান বোদা উপজেলার মৌলভীপাড়া গ্রামের নুর আলমের বাড়িতে বিদ্যুতিক মিটার লাগাতে । বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে বিদ্যুতিক খামবায় তার সংযোগ দেওয়ার সময় অসর্তকতাবশত একটি হাত বিদ্যুতের তারে লেগে যায়। পরে তিনি মারাত্নক তড়িতাহত হয়ে পড়ে যান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান । এ বিষয়ে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল লতিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন , আবু সায়ীদ একজন কাঠমিস্ত্রি তিনি আমির হামজা নামের ইলেকট্রিশিয়ান এর সাথে এসেছেন । বিদ্যুতের কাজে আমির হামজাকে সহযোগিতা করার সময়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাঈয়েদ মৃত্যু হয়
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited