বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

সেন্টমার্টিন যাত্রা : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে ইউএনওকে গ্রেপ্তারের হুমকি

মোঃ জহির উদ্দিন, কক্সবাজার :    |    ০২:২৮ পিএম, ২০২৫-১২-১২

সেন্টমার্টিন যাত্রা : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে ইউএনওকে গ্রেপ্তারের হুমকি

জাহাজযোগে সেন্টমার্টিন যেতে যাত্রাবিলম্ব হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১‘প্রশাসনিক কর্মকর্তা’ দাবি করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমকে প্রকাশ্যে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন এক পর্যটক।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাটে এই ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একদল পর্যটক ইউএনও এবং জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছে।
ঘটনা প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী দিনে ২ হাজারের বেশি পর্যটক পরিবহন করার নিয়ম নেই। এ ছাড়া, আরও অনেক নিয়ম রয়েছে যেগুলো তদারকির জন্য ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।
দায়িত্ব পালনের সময় এক পর্যটক হঠাৎ তাকে গ্রেপ্তারের হুমকি দেন বলে জানিয়ে তিনি বলেন, কিছু পর্যটক দাবি করেন তাদের জাহাজ টিকেটে নির্ধারিত সময়ের আগে ছেড়ে গেছে। এই নিয়ে তারা হট্টগোল করছিলেন, আমি দায়িত্বরত অবস্থায় কারণ জানতে গেলে হঠাৎ তাদের মধ্যে ইব্রাহীম নামে এক ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দাবি করে সেখানে থাকা পুলিশ সদস্যকে আমাকে গ্রেপ্তার করার আদেশ দেন।
তানজিলা তাসনিম বলেন, এমন অনাকাঙ্ক্ষিত আচরণের ভিডিও সংরক্ষিত আছে। উনি হয়তো আমাকে চিনতে পারেননি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হলেও উনি এভাবে কাউকে গ্রেপ্তার করতে বলার এখতিয়ার রাখেন না।
ইব্রাহীম নামের সেই ব্যক্তি নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 'প্রশাসনিক কর্মকর্তা' পরিচয় দিয়ে বলেন, আমি স্যারকে চিনতে পারিনি সেজন্য দুঃখিত। আমি ও আমার কলিগরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছি। আমাদের টিকেটে জাহাজ ছাড়ার সময় ৭টা লেখাছিল কিন্তু ঘাটে এসে শুনি সেটা ৬টায় ছেড়ে গেছে।
নদীর নাব্যতা ও জোয়ার-ভাটার কারণে জাহাজের সূচি পরিবর্তনশীল বলে জানান সীক্রুজ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।
তিনি বলেন, বেক্রুজ নামের জাহাজটি নাব্যতার কারণে ঘাট পরিবর্তন করে অন্য ঘাট দিয়ে গিয়েছে, পর্যটকরা মনে করেছেন সেটি ছেড়ে গেছে। পরবর্তীতে সেটির বিপরীতে থাকা কেয়ারি সিন্দাবাদ নামে অন্য একটি জাহাজে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত সেই ব্যক্তি ও তার সঙ্গে থাকা আরও ১১ জন পর্যটক সেন্টমার্টিন যাত্রা করেছেন।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে আনুষ্ঠানিকভাবে জাহাজ চলাচল শুরু হয়। এই মৌসুমে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রবালদ্বীপটিতে পর্যটকরা রাত্রীযাপনের সুযোগ পাবেন। এক্ষেত্রে দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় সরকার প্রদত্ত ১২টি নির্দেশনা মেনে চলতে হবে।

রিটেলেড নিউজ

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত


নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত


সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত


 উখিয়া-টেকনাফে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, লেদায় আওয়ামীলীগ নেতার আস্তানা থেকে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

উখিয়া-টেকনাফে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, লেদায় আওয়ামীলীগ নেতার আস্তানা থেকে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত


সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর