বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডের সাথে জনপ্রত্যাশার দূরত্ব উত্তর মেরু - দক্ষিণ মেরুর চেয়েও বেশি

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:১০ পিএম, ২০২৪-১১-১৬

অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডের সাথে জনপ্রত্যাশার দূরত্ব উত্তর মেরু - দক্ষিণ মেরুর চেয়েও বেশি

টিপু সুলতান

স্বৈরাচারের পতন হয়েছে গত ০৫ আগস্ট  শেখ হাসিনা গদি ছেড়ে পলায়নের মাধ্যমে । ছাত্র-জনতার আন্দোলনের ফসল হিসাবে ডঃ মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গত ০৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে । মূলত: ০৫ আগস্ট থেকে ০৮ আগস্ট পযর্ন্ত এই তিনদিন সময় সমগ্র জাতি নানা আশংকার মধ্য দিয়ে অতিবাহিত করেছে  জাতির আকাংখার প্রতীক নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনুসের জন্য। তিনি সকলের কাছে গ্রহনযোগ্য ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। কিন্তু বাকী উপদেষ্ঠা পরিষদের অধিকাংশ সদস্য কার পছন্দে নিয়োগ পেল তা বোধগম্য নয়। কি তাদের পরিচয় তা জাতি জানতে চায়। এ উপদেষ্ঠা পরিষদে  গণ আন্দোলনে জড়িত ৫ জন উপদেষ্ঠা আছেন। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ আসিফ মাহমুদ সজিব ভূঞা, মাহফুজ আলম এবং সাবেক সেনা কর্মকর্তা ব্রি: জেনারেল এম.শাখাওয়াত হোসেন। বাকি উপদেষ্ঠাদের মধ্যে কেউ কেউ এমন অন্ধকার স্থানের সুপারিশ মোতাবেক এসেছেন যা অপ্রকাশ্য। কেউ কেউ বিতর্কিত সংস্থার সাথে কোনভাবে জাড়িত। এদের সংখ্যা ১০ জনের অধিক। আবার কোন কোন উপদেষ্ঠা বয়সের কারনে চাপ সামলাতে পারছেন না। সককিছু মিলিয়ে সরকারের হযবরল অবস্থা। জনমনে এ সময়ের মধ্যে অনেক প্রশ্নের উদয় হয়েছে যার সমাধান আসা জরুরী। স্থানীয় সরকার উপদেষ্ঠা হাসিনা সরকারের আমলে ৭/৮ বার মেয়াদ বাড়িয়ে কোটি কোটি টাকার আত্মসাত করেছে । এমন একজন চট্টগ্রামে ওয়াসার এমডি ইঞ্চি: ফজলুল্লাহ । এমন আরো অনেকেই আছে যাদেরকে পরিবর্তন করার সাজটি এখনও হয়নি। আরেকজন উপদেষ্ঠা শারমিন মুরশিদ একটি সংস্থার সাথে তার যোগসূত্র অনেকেরই জানা আছে। উপদেষ্ঠা পরিষদে আরেকজন সদস্য সাবেক মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আলী ইমাম মজুমদার। প্রশাসনের যত বিতর্কিত সিদ্ধান্ত নেয়াই যেন তার কাজ। ছাত্রসমাজ দীর্ঘদিন যাবত সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার জন্য আন্দোলন করছে। তাদের চাকরি প্রেক্ষিতে সাবেক উপদেষ্ঠা আবদুল মুয়াদি চৌধুরীকে প্রধান করে একটি কমিটি করে দেওয়া হয়। তাঁর কমিটি সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ছেলেদের ক্ষেত্রে ৩৫ বছর এবং মেয়েদের ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করে রিপোর্ট দেয়। কিন্তু এটাকে কাট-ছাট করে এ বয়সসীমা ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি করা হয়। ফলে রাস্তার আন্দোলন আবার রাস্তায় ফিরে গেল। সেই সাথে তিনবার বেশি বিসিএস পরীক্ষার অংশ নিতে না পারার বিধান জুড়ে দেয়া হল। এ যেন কান ঠেনে মাথা আনার মত। বয়স ৩৫ বছর করার দাবী করা ব্যক্তির সংখ্যা-সীমিত। কিন্তু বিসিএস এ অংশগ্রহণ সীমিত করার কারনে তাদের সংখ্যা অনেক বেশি। এগুলো তাহলে কি  এ সিদ্ধান্ত আঙ্গুলে ঘি-ঢালার মত হয়ে গেল না ? এগুলো করার সিদ্ধান্ত যদি উপদেষ্ঠা পরিষদ গ্রহন করবেই তাহলে কেন কমিটি গঠন করে দেয়া হল? এতে কি কমিটি গুরুত্বহীন হয়ে গেল না? এ কাজটি বিশেষ  সহকারি আলী ইমাম মজুমদার প্রভাবিত বলে অনেকে মনে করেন। প্রধান উপদেষ্ঠার অধীনে অনেকগুলো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে। এগুলোর  সাথে গত ১৬ বছর যাবত সরকারি চাকুরি থেকে বঞ্চিত অনেকের জীবনযাত্রা জড়িত। অনেককে বাধ্যতামূলক অবসর প্রদান, অনেককে বরখাস্তকরণসহ অনেক অমানবিক আচরন করা হয়েছে। কিন্তু তারা এখন পর্যন্ত কোন প্রতিকার পায়নি। প্রধান উপদেষ্ঠার প্রতিরক্ষা বিষয়ক সহকারি লে: জে: আবদুল হাফিজ (অব:)। তিনি প্রতিরক্ষা মন্ত্রনালয়ের বঞ্চিত সামরিক-বেসামরিক কর্মকর্তা-কর্মচারিদের বিষয়টি দেখার কথা। কিন্তু তিনি কি করছেন তা দৃশ্যমান নয়। যেসকল সমারিক-বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রনালয়ের কর্মকর্তা-কর্মচারি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিষয়ে কোন অগ্রগতি দৃশ্যমান নয়। যে আশা আকাংখা সামনে রেখে সরকার গঠিত হয়েছিল তার সাথে চাওয়া পাওয়ার মিল নেই। এমনটি তো হওয়ার কথা ছিল না। যে ছয়টি কমিশন সংস্কার কার্যক্রম পরিচালনার জন্য গঠিত হয়েছে তাদের সুপারিশ বাস্তবে বাস্তবায়ন হবার কোন লক্ষন দেখা যাচ্ছেনা । ডঃ মুহাম্মদ ইউনুস এর সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিমকে সরাচ্ছেন না। মেজর জেনারেল ফেরদৌস হাসান শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়। প্রতিরক্ষা বিষয়ক সিদ্ধান্ত এখনই কার্যকর না, তাকে পারলে স্বৈরচার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। উপদেষ্ঠাদের মধ্যে যারা ছাত্র-জনতার আন্দোলনকে ধারণ করতে পারেনি তাদেরকে বাদ দিন এবং নতুন উপদেষ্ঠা সংযুক্ত করে জন আকাংখা পূরনে উদ্যোগী হোন। নতুবা জনমত হারিয়ে ফেলে আপনারাও ব্যর্থ হয়ে যেতে পারেন।

রিটেলেড নিউজ

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত


কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত


বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত


চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত


তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত


চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর