শিরোনাম
সংবাদদাতা, হবিগঞ্জ | ০১:৫৫ পিএম, ২০২৪-০১-০৭
হবিগঞ্জ-২ আসনে বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বাঁধা দিলে তাদের সঙ্গে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তখন ছবি তুলতে চাইলে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আমিনুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন। খবর পেয়ে ওই কেন্দ্রে ছুটে যান স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান। তিনি অভিযোগ করে বলেন, প্রিসাইডিং অফিসারের যোগসাজসে জাল ভোট দিচ্ছে নৌকার সমর্থকরা। প্রিসাইডিং অফিসার আমার এজেন্ট ও ভোটারদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। একেকজন ১০/১৫টি করে ভোট দিচ্ছে। প্রিসাইডিং অফিসার আমিনুল ইসলাম জানান, সমর্থকদের মধ্যে একটু বাকবিতন্ডা হয়েছিল। বিষয়টি মিমাংসা হয়ে গেছে। তেমন কোনো সমস্যা হয়নি।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited