বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

ক্যারিবীয়দের উড়িয়ে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক :    |    ১১:৫০ এএম, ২০২২-০৮-১৩

ক্যারিবীয়দের উড়িয়ে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্সে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ আগেই সিরিজ খুইয়ে বসেছে স্বাগতিকরা। প্রথম ম্যাচে তাও শেষের ব্যাটারদের দৃঢ়তায় পরাজয়ের ব্যবধান কমিয়ে ১৩ রানে নামিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে পাত্তাই পায়নি ক্যারিবীয়রা। আগে ব্যাট করে নিউজিল্যান্ড দাঁড় করায় ৫ উইকেটে ২১৫ রানের বিশাল সংগ্রহ। জবাবে ৯ উইকেট হারিয়ে ১২৫ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ, সফরকারী নিউজিল্যান্ড পায় নিজেদের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ৯০ রানের ব্যবধানে জয়।

স্বাগতিকদের পরাজয়ের ব্যবধান আরও বড় হতে পারতো। মাত্র ৮৭ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। সেখান থেকে দশম উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে ৩৮ রান যোগ করেন হেইডেন ওয়ালশ ও ওবেদ ম্যাকয়। যা এই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রানের দশম উইকেট জুটি।

ওয়ালশ ৮ বলে ১০ ও ম্যাকয় ১৫ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। রভম্যান পাওয়েল ২১ ও রোমারিও শেফার্ড করেন ১৮ রান। ২১৬ রানের বিশাল লক্ষ্য তাড়ায় পাওয়ার প্লে'র ছয় ওভারে মাত্র ১৯ রানে চার উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ, দশ ওভারের মধ্যে সাজঘরে ফিরে যান ছয় ব্যাটার।

এমন শুরুর পর ওয়েস্ট ইন্ডিজের বড় পরাজয়ই ছিল অবধারিত। যা হয়েছে মূলত দুই স্পিনার মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েলের ঘূর্ণিতে। দুজনই সমান ১৫ রান খরচায় নিয়েছেন তিনটি করে উইকেট। তবে ব্রেসওয়েল পেয়েছেন একটি মেইডেন ওভার, যা ছিল না স্যান্টনারের।

জ্যামাইকার স্যাবিনা পার্কে ম্যাচের প্রথম ইনিংসে ঝড় তোলেন নিউজিল্যান্ডের প্রায় সব ব্যাটার। বিশেষ করে চতুর্থ উইকেটে মাত্র ৫.২ ওভারে ৮৩ রান যোগ করেন গ্লেন ফিলিপস ও ড্যারেল মিচেল। ক্যারিয়ারের পঞ্চম ফিফটিতে চারটি চার ও ছয়টি মারে ৪১ বলে ৭৬ রান করেন ফিলিপস।

ইনিংসের শেষ ওভারে আউট হন মিচেল। তার ব্যাট থেকে আসে দুইটি চার ও চারটি ছয়ের মারে ২০ বলে ৪৮ রানের টর্নেডো ইনিংস। এছাড়া মার্টিন গাপটিল ১১ বলে ২০ ও ডেভন কনওয়ে খেলেন ৩৪ বলে ৪২ রানের ইনিংস। যা দলকে এনে দেয় ২১৫ রানের নিরাপদ সংগ্রহ।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর