শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১২:০৭ পিএম, ২০২২-০৭-২৫
ভারতের কেরালা রাজ্যে স্নাতকপূর্ব জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষায় (এনইইটি) বসার আগে নারী পরীক্ষার্থীদের অন্তর্বাস খুলে কেন্দ্রে ঢুকতে বাধ্য করা হয়েছিল। এ ঘটনায় পাঁচ নারীকে গ্রেফতারও করে রাজ্য পুলিশ।
পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ১০০ ছাত্রী সেসময় অভিযোগ করেন পরীক্ষায় উপস্থিত হওয়ার আগে তাদের অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়েছিল। সেই বিতর্কের আগুনের আঁচ এখনো নেভেনি। এর মাঝে রাজস্থানে শুরু আরেক বিতর্ক। রাজস্থান এলিজিবিলিটি এক্সামিনেশন ফর টিচারের পরীক্ষায় নারী পরীক্ষার্থীদের ওড়না সরানো নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অসৎ উপায়ে যাতে কেউ পরীক্ষা না দিতে পারে, তা নিশ্চিত করতেই এমনটি করা হয়েছে বলে জানা গেছে।
তবে শুধু ওড়না সরানোই নয়, অনেক পরীক্ষার্থীর জামার হাতা কেটে নেওয়া হয়, কয়েকজনের সাড়ির সেফটিপিন খুলে নেওয়া হয়। কোনো কোনো পরীক্ষার্থীকে আবার ক্ষত থেকে ব্যান্ডেজ সরাতে বলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাছাড়া বহু পরীক্ষার্থীকে চুড়ি, মঙ্গলসূত্র, জুতো, চটিও খুলে ফেলতে বলা হয়। রাজস্থানের দুঙ্গারপুর জেলায় ‘রিট’-এর মোট ৩২টি পরীক্ষা কেন্দ্র ছিল। সেসব কেন্দ্রে পাওয়া গেছে এসব অভিযোগ।
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited