বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

জনপ্রতিনিধি সঠিক কাজ না করলে ম্যান্ডেট রিভিউ সিস্টেম থাকা উচিত

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:২২ পিএম, ২০২৬-০১-১৫

জনপ্রতিনিধি সঠিক কাজ না করলে ম্যান্ডেট রিভিউ সিস্টেম থাকা উচিত

নির্বাচিত জনপ্রতিনিধি যদি তার কাজ যথাযথভাবে না করেন তাহলে রিকল সিস্টেম থাকা উচিত। অর্থ্যাৎ এলাকার জনগণ লিখিত দাবি দিয়ে যদি বলে তাদের জনপ্রতিনিধির ম্যান্ডেট পুনরায় বিবেচনা করতে পারে, সেই ব্যবস্থাও রাখার দাবি জানিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গুলশানের একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত “জাতীয় নির্বাচন ২০২৬: আগামী সরকারের জন্য নাগরিক সুপারিশ” শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এমন বিষয় উপস্থাপন করেন সিপিডি’র সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডি’র সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপনকালে ড. মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের কাছে সক্রিয় নাগরিকত্ব ও গণতান্ত্রিক জবাবদিহিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে প্রতীয়মান হয়েছে। অন্যান্য সংস্কারগুলো টেকসই করতে হলে এটি সবার আগে বাস্তবায়ন করা জরুরি। আরেকটি অন্যতম বিষয় হলো সংসদ সদস্যদের জবাবদিহিতার আওতায় আনা। কোনো জনপ্রতিনিধি যদি তার দায়িত্ব যথাযথভাবে পালন না করেন, তবে তাকে অপসারণের জন্য রিকল সিস্টেম চালু করা প্রয়োজন। অর্থাৎ, কোনো এলাকার জনগণ যদি লিখিত দাবির মাধ্যমে তাদের প্রতিনিধির ম্যান্ডেট পুনরায় বিবেচনা করতে চান, তবে সেই আইনি ব্যবস্থা সংবিধানে থাকতে হবে। মোস্তাফিজুর রহমান আরও বলেন, আমরা ১২টি সুনির্দিষ্ট নীতি ও বিবৃতি তৈরি করেছি। এর মধ্যে সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনাকে কার্যকর করা অপরিহার্য। এটি সম্ভব হলে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে। তবে, এর জন্য একটি জবাবদিহিতামূলক সংসদ প্রতিষ্ঠা করা আবশ্যক। দেশে বর্তমানে এক ধরনের প্ল্যান হলিডে বা পরিকল্পনা স্থবিরতা চলছে। আমাদের দক্ষতা ও সুশাসনকেন্দ্রিক স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। এই পরিকল্পনায় দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা, অভ্যন্তরীণ সম্পদ আহরণের সুযোগ তৈরি এবং বৈদেশিক ঋণের সুব্যবস্থাপনা থাকতে হবে। আমরা মূলত আর্থিক খাতে টেকসই সুশাসন ফিরিয়ে আনতে চাই। জুলাই আন্দোলনের অন্যতম কারিগর যুব সমাজ প্রসঙ্গে তিনি বলেন, তরুণদের কীভাবে অর্থনৈতিক চালিকাশক্তিতে রূপান্তর করা যায়, সেজন্য দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের সুযোগগুলো কাজে লাগাতে হবে। এর জন্য প্রয়োজন প্রযুক্তি-নির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থা, যা বর্তমান শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। তিনি আরও যোগ করেন, তরুণ প্রজন্মের অনেকেই উদ্যোক্তা হতে আগ্রহী। তাদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা, সহজ শর্তে ঋণ এবং কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে শ্রমবাজারে সক্রিয় করার সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। এ ছাড়া, পিছিয়ে পড়া নারী ও অবহেলিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার দিকেও বিশেষ নজর দিতে হবে। বাংলাদেশের উন্নতিতে কৃষির বড় ভূমিকা রয়েছে উল্লেখ করে ড. মোস্তাফিজুর রহমান বলেন, দেশের সার্বিক উন্নতি করতে হলে কৃষিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। আমাদের শ্রমশক্তির ৪১ শতাংশ কৃষিতে নিয়োজিত থাকলেও জিডিপিতে এর অবদান মাত্র ১২ শতাংশ। শ্রম ও পুঁজির উৎপাদনশীলতা এখানে অনেক কম। এই সীমাবদ্ধতা কীভাবে কাটিয়ে ওঠা যায়, সেই পরিকল্পনা প্রয়োজন। এর সঙ্গে কৃষি ও শিল্পের সংযোগ ঘটাতে হবে। পাশাপাশি ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা ও ভূমি প্রদানের বিষয়টিও নীতিমালায় অন্তর্ভুক্ত করতে হবে। তিনি বলেন, গুণমানসম্পন্ন আধুনিক শিক্ষা, পাঠ্যক্রম, শিক্ষকদের নিয়োগ, পদোন্নতি ও পদায়ন মানসম্মতভাবে সম্পন্ন করতে হবে। বিশেষ করে হাওর ও চর অঞ্চলে শিক্ষা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে। গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও আমাদের বেশ কিছু পরামর্শ রয়েছে। জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি নিশ্চয়তার সঙ্গে দেশের নিরাপত্তা জড়িত। আমরা দেখেছি, বাপেক্সকে ক্রমান্বয়ে দুর্বল করা হয়েছে এবং পরনির্ভরশীলতা বাড়ানো হয়েছে; এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট পরামর্শ রয়েছে। অভ্যন্তরীণ প্রাকৃতিক গ্যাস আহরণ বৃদ্ধি করা, বাপেক্সকে শক্তিশালী করা এবং নবায়নযোগ্য জ্বালানির পরিধি বাড়ানোর সুপারিশ করেছি। এ ছাড়া, সমুদ্র সম্পদকে কাজে লাগানোর জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা দরকার। আমাদের পরিকল্পিত নগরায়ণ প্রয়োজন। শহরগুলোকে বাসযোগ্য করতে নগর পরিষেবার দক্ষতা বৃদ্ধি এবং সব ধরনের দূষণ থেকে রক্ষা পাওয়ার বিষয়েও সুপারিশ রয়েছে। ড. মোস্তাফিজুর রহমান আরও বলেন, আমরা জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের ন্যায়বিচার নিশ্চিত করার কথা বলছি। বিষয়টি অনেক জায়গায় বারবার উঠে এসেছে— যেমন দলিত ও আদিবাসীরা প্রায়ই বৈষম্যের শিকার হন। আমরা সংখ্যালঘু ও আদিবাসীদের জন্য পৃথক কমিশন গঠনের সুপারিশ করছি। বর্তমানে জাতীয় মানবাধিকার কমিশনের অবস্থা অত্যন্ত নাজুক। এ ছাড়া পাহাড়ি, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া মানুষের জন্য ভূমি কমিশনের কথা বলেছি। আমরা আশা করছি, আগামী ১২ ফেব্রুয়ারি নতুন একটি সরকার নির্বাচিত হবে। সেই সরকারকে জরুরি ভিত্তিতে কিছু কাজ করতে হবে এবং চলমান বাস্তবতায় কিছু কাজের প্রয়োজনীয় পর্যালোচনা বা রিভিউ করতে হবে।

রিটেলেড নিউজ

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত


ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর