বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

এবার পুরোনো সেতুতেও ‘অতিরিক্ত মাশুল’, ২০ ডিসেম্বর থেকে ট্রেনভাড়া বাড়ছে

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৩৫ পিএম, ২০২৫-১২-০৯

এবার পুরোনো সেতুতেও ‘অতিরিক্ত মাশুল’, ২০ ডিসেম্বর থেকে ট্রেনভাড়া বাড়ছে

নতুন নির্মিত সেতুর পাশাপাশি এবার পুরোনো সেতু ও কালভার্টেও ‘এক্সট্রা ডিসটেন্স অব পন্টেজ চার্জ’ আরোপ করছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে পূর্বাঞ্চলের সব যাত্রীবাহী ট্রেনের ভাড়া ২০ ডিসেম্বর থেকে বাড়ছে। 
রেলপথ মন্ত্রণালয়ের অনুমোদনের পর পূর্বাঞ্চল রেলের বাণিজ্যিক বিভাগ গতকাল (৮ ডিসেম্বর) নতুন ভাড়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে। নতুন হার অনুযায়ী সর্বনিম্ন ৫ টাকা এবং সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত ভাড়া বাড়বে।
রেলওয়ে সূত্র জানায়, আয় বৃদ্ধিতে ১০০ মিটার বা তদূর্ধ্ব সেতু–কালভার্টে পন্টেজ চার্জ আরোপের সিদ্ধান্ত হয়েছে। আগে প্রতি কিলোমিটার সেতুকে ১৭ কিলোমিটার হিসেবে গণনা করা হলেও এখন ২৫ কিলোমিটার ধরে ভাড়া নির্ধারণ করা হবে। গত ২৫ নভেম্বর মার্কেটিং বিভাগের উপপরিচালক শাহ আলম নতুন ভাড়া কার্যকরের নির্দেশনা দেন এবং ৮ ডিসেম্বর বাণিজ্যিক বিভাগ জনস্বার্থে প্রচারের অনুমোদন দেয়।
এই নতুন হিসাব অনুযায়ী ঢাকা–চট্টগ্রাম রুটের দূরত্ব ৩৪৬ কিলোমিটার থেকে বেড়ে ৩৮১ কিলোমিটার হবে। এতে মেইল ট্রেনে সর্বোচ্চ ১৫ টাকা, কমিউটার ২০ টাকা, শোভন চেয়ার ৪৫ টাকা, প্রথম সিট ৬৪ টাকা, স্নিগ্ধা ৮০ টাকা এবং এসি বার্থে ১৪৩ টাকা ভাড়া বাড়বে। বিরতিহীন ট্রেনগুলোতেও অনুরূপ ভাড়া বৃদ্ধি হবে।
ঢাকা–কক্সবাজার রুটে দূরত্ব ৫৩৫ থেকে ৫৮৬ কিলোমিটার হওয়ায় শোভন চেয়ার ৬০ টাকা, স্নিগ্ধা ১১৫ টাকা এবং এসি বার্থে সর্বোচ্চ ২০৭ টাকা ভাড়া বাড়বে। ঢাকা–সিলেট, চট্টগ্রাম–সিলেট, চট্টগ্রাম–জামালপুর ও ঢাকা–দেওয়ানগঞ্জ রুটসহ অন্যান্য রুটেও বিভিন্ন শ্রেণিতে ৫ থেকে ১২৬ টাকার মতো ভাড়া বাড়বে।
রেলওয়ের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ভাড়া সমন্বয় করা হয়নি। পরিচালন ব্যয় ও অবকাঠামো নির্মাণ–রক্ষণাবেক্ষণের অতিরিক্ত বিনিয়োগ সামাল দিতে সরকার পন্টেজ চার্জ আরোপ করেছে। এর আগে পদ্মা সেতুসহ পশ্চিমাঞ্চলের বড় সেতুগুলোর ক্ষেত্রে এই ব্যবস্থা চালু ছিল। এবার পূর্বাঞ্চলের ১১টি সেতুতে পন্টেজ চার্জ আরোপ করায় ভাড়া সমন্বয় করা হলো।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানিয়েছেন, ২০১৬ সালে সর্বশেষ ভাড়া বাড়ানো হয়েছিল। পশ্চিমাঞ্চলে পন্টেজ চার্জ চালু থাকলেও পূর্বাঞ্চলে হয়নি। এবার মাত্র ১১টি সেতুর জন্য চার্জ যুক্ত করা হচ্ছে। সাধারণ যাত্রীদের ভাড়া খুব বেশি বাড়ানো হয়নি।
বাণিজ্যিক বিভাগ জানায়, নতুন ভাড়ার তথ্য ইতোমধ্যে টিকিট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘সহজ (জেভি)’–কে পাঠানো হয়েছে। ১০ ডিসেম্বর থেকেই অগ্রিম টিকিটে বাড়তি ভাড়া প্রদান করতে হবে যাত্রীদের।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর