বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গফরগাঁওয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষনকারী দুই সহোদরসহ তিন বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:৩৭ পিএম, ২০২৬-০৯-২৩

গফরগাঁওয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষনকারী দুই সহোদরসহ তিন বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ

আব্দুল হালিম সরদার:
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি ও লুটপাটের সন্তানকে গাছে বেধে  গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায়  এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এঘটনায় গত চার দিনে  অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বেশ কয়েকটি  বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকার সর্বস্তরের জনগনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও পেশাজীবী নেতৃবৃন্দরা। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গফরগাঁও-নান্দাইল মহাসড়কের কালীবাড়িচর বাজার এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা । এতে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থান নিয়ে তারা অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে বিক্ষুব্ধ জনতা প্রথমে  দুই সহোদর আরিফ আকন্দ এবং শরীফ আকন্দসহ মামলার প্রধান অভিযুক্তদের বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে জানা গেছে।


মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক আব্দুল হাই। বক্তব্য দেন উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ূম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, চরআলগী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মাস্টার, ব্যবসায়ী শরিফুল ইসলাম ফরাজি সুমন ও উপজেলা খেলাফত মজলিসের সাধারন সম্পাদক ইলিয়াস আহমেদ ফরাজী,  যুব খেলাফত মজলিসের  যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ স্থানীয়রা। উপজেলা ছাত্রদলের সাবেক নেতা হাফিজ আল আসাদ।  
বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা নজরুল ইসলামসহ আরো অনেকেই। 

বক্তারা অভিযোগ করেন, গত ১৭ সেপ্টেম্বর রাতে ধর্ষণের পর  ৪ দিন  পার হলেও মামলার প্রধান দুই আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করছেন।  তাদের দাবি, একটি প্রভাবশালী মহল অভিযুক্তদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ লোকজন মিছিল নিয়ে চরমছলন্দ কালীবাড়িচর গ্রামের দিকে যান। সেখানে মামলার প্রধান আসামি তাহের আকন্দের ছেলে শরিফ ও আরিফ মিয়ার বসতবাড়িতে ভাঙচুর করা হয়। একপর্যায়ে একটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়।

স্থানীয়রা জানান, এর আগে রোববার ও সোমবার দুই দফা সালিশ বৈঠকে অভিযুক্তদের বিচারের দাবি জানানো হয়েছিল। এবং  কোনো সমাধান না হওয়ায় মঙ্গলবার মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করা হয়। মানববন্ধনের খবর শোনেই অভিযুক্ত পরিবারের যোগসাজসে  মঙ্গলবার সকাল হওয়ার আগেই বাড়ি ভাঙ্গার নাটক সাজিয়ে সোস্যাল মিডিয়ায় ভিডিও প্রচার করেছে তারা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার চরমছলন্দ কালীবাড়িচর গ্রামে ঘটনাটি ঘটে। ওই সময় সৌদি প্রবাসীর স্ত্রী তার স্কুলপড়ুয়া সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন। মামলায় অভিযোগ করা হয়েছে, শরিফ, আরিফ, রাজিব, ফাহিম ও এনামুল পূর্বপরিকল্পিতভাবে ওই বাড়িতে যান। তারা কৌশলে শিশুটিকে পানি আনতে ঘরের বাইরে পাঠিয়ে দেন এবং অস্ত্রের ভয় দেখিয়ে তাকে বেঁধে ফেলেন।

এজাহারে আরও বলা হয়েছে, পরে অভিযুক্তরা ঘরে ঢুকে গৃহবধূকে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় অভিযুক্তদের একজন পুরো ঘটনার ভিডিও ধারণ করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। পরদিন শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভুক্তভোগী নারী বাদী হয়ে গফরগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এজাহারভুক্ত আসামি রাজিবকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। ভুক্তভোগী পরিবারকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

রিটেলেড নিউজ

ফটিকছড়ির নানুপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃত্যু

ফটিকছড়ির নানুপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃত্যু

আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি  প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে লিমা আক্তার (২৫) নামে দুই সন্তানের এক গৃহবধূর বিষপানে ...বিস্তারিত


ফটিকছড়িতে বসতঘরে দুর্ধর্ষ চুরি, সাড়ে ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট

ফটিকছড়িতে বসতঘরে দুর্ধর্ষ চুরি, সাড়ে ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট

আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি:  চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় সাড়ে ১২ ভ...বিস্তারিত


কু‌ড়িগ্রা‌মে পরিবেশকর্মী সৌরভের ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন

কু‌ড়িগ্রা‌মে পরিবেশকর্মী সৌরভের ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের উলিপুর উপজেলা শাখার সভাপতি ও জুল...বিস্তারিত


ফেনী সীমান্তে শুল্ক ফাঁকি দেয়া ভারতীয় শাড়ি, থ্রী পিসসহ কাভার ভ্যান জব্দ

ফেনী সীমান্তে শুল্ক ফাঁকি দেয়া ভারতীয় শাড়ি, থ্রী পিসসহ কাভার ভ্যান জব্দ

ষ্টাফ রিপোর্টার : : ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রী পিস ও ...বিস্তারিত


সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৬ সালের এস...বিস্তারিত


যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর