বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সুপার কাপ জিতে মৌসুম শুরু রিয়ালের

স্পোর্টস ডেস্ক :    |    ১০:০৬ এএম, ২০২২-০৮-১১

সুপার কাপ জিতে মৌসুম শুরু রিয়ালের

ফিনল্যান্ডের হেলসেংকিতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতল রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোল দুটি করেন যথাক্রমে ডেভিড আলাবা এবং করিম বেনজেমা।

ইউরোপ সেরা রিয়াল মাদ্রিদ নতুন মৌসুমের শুরুটাও করল শিরোপা জয়ের উল্লাসে। মৌসুমের শুরুতে আগেরবারের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ীর মধ্যে হয়ে থাকে এক ম্যাচের এই শিরোপা লড়াই। এই নিয়ে পঞ্চমবার ট্রফিটি জিতল রিয়াল। আর এ বছরে তাদের এটা চতুর্থ শিরোপা; জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ জয়ের পর তারা ঘরে তোলে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ।

রিয়াল কোচ কার্লো আনচেলত্তি উয়েফা সুপার কাপে মাঠে নামিয়েছেন গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের একাদশ। এই মৌসুমে ছয়টি শিরোপা জয়ের লক্ষ্যে প্রথম সুযোগেই আনচেলত্তি কোনো ঝুঁকি নেননি। পুরোনো যোদ্ধারাও তাকে হতাশ করেননি।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় ৬২ বছর পর ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হয়েছিল মাদ্রিদের ক্লাবটি। সর্বশেষ ১৯৬০ ইউরোপিয়ান কাপ ফাইনালে ফ্রাঙ্কফুর্টকে ৭-৩ গোলে হারিয়েছিল রিয়াল। একাই চার গোল করেছিলেন রিয়াল কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস। হ্যাটট্রিক তুলে নেন রিয়ালের আরেক কিংবদন্তি আলফ্রেড ডি স্টেফানো। ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে আর কোনো ফাইনালেই এত গোল (১০) হয়নি। কিন্তু এ দুটি ক্লাবের দ্বিতীয় মুখোমুখিতে তেমন কিছু দেখা গেল না। আক্রমণ, প্রতি আক্রমণ ও গতিময় ফুটবল খেলেছে দুই দলই, শুধু গোলের দেখা পেয়েছে রিয়াল।

প্রথমার্ধের ৩৭ মিনিটে ডেভিড আলাবার গোলে এগিয়ে যায় রিয়াল। ৬৫ মিনিটে করিম বেনজেমার গোলে জয় মোটামুটি নিশ্চিত হয়ে যায় আনচেলত্তির দলের। ফ্রাঙ্কফুর্ট লড়াই করেও গোল আদায় করতে পারেনি। সুযোগও নষ্ট করেছে গত মৌসুমে ইউরোপা লিগজয়ী দলটি।

এই গোলের মধ্যে দিয়ে রাউল গঞ্জালেসকে (৩২৩ গোল) টপকে এখন রিয়াল মাদ্রিদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা করিম বেনজেমা (৩২৪ গোল)। বেনজেমার সামনে আছেন শুধুই ক্রিশ্চিয়ানো রোনালদো (৪৫০ গোল)।

শেষ দিকে বেঞ্চের শক্তি পরীক্ষা করেছেন কার্লো আনচেলত্তি। ক্রুস, মদরিচ, ভিনিসিয়াসদের তুলে রদ্রিগো, চুয়ামেনি, রুডিগারদের মাঠে নামান রিয়াল কোচ। অবশ্য আর ম্যাচে ফিরতে পারেনি ফ্রাঙ্কফুর্ট।

রিটেলেড নিউজ

কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : : চেন্নাইয়ে আগে ব্যাটিং করে এই আসরে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করে কানাডা। ৪ উইকেটে তারা করেছিল ১৭৩ রা...বিস্তারিত


ইংলিশ প্রিমিয়ার লিগে থাকছে ইফতারের বিরতি

ইংলিশ প্রিমিয়ার লিগে থাকছে ইফতারের বিরতি

স্পোর্টস ডেস্ক : : আসন্ন রমজানে মুসলিম ফুটবলারদের জন্য আবারও বিশেষ উদ্যোগ নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ফু...বিস্তারিত


ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে অভিনন্দন জানালেন বুলবুল

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে অভিনন্দন জানালেন বুলবুল

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল হক। নত...বিস্তারিত


বাবর-শাহিনেই আস্থা উসমান তারিকের

বাবর-শাহিনেই আস্থা উসমান তারিকের

স্পোর্টস ডেস্ক : : দল কঠিন সময় পার করলেও অভিজ্ঞদের ওপর আস্থা রাখছেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক। নামিবিয়ার বিপক...বিস্তারিত


বিশ্বকাপ চলাকালেই কোচিংয়ের প্রস্তাব পেলেন গম্ভীর

বিশ্বকাপ চলাকালেই কোচিংয়ের প্রস্তাব পেলেন গম্ভীর

স্পোর্টস ডেস্ক : : টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই আইপিএলে কোচিংয়ের প্রস্তাব পেলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। র...বিস্তারিত


বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : : জিম্বাবুয়ের বিপক্ষে হারের পরই অস্ট্রেলিয়ার সুপার এইট নিয়ে শঙ্কা দেখা দেয়। গতকাল শ্রীলঙ্কার কাছে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 265

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: