বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

শেখ হাসিনা কারো রক্ত চক্ষুকে ভয় করেন না: ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি :    |    ০৫:০০ পিএম, ২০২৩-০৭-২২

 শেখ হাসিনা কারো রক্ত চক্ষুকে ভয় করেন না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসানীতি ও কারো রক্ত চক্ষুকে ভয় করেন না। প্রয়োজনে ডাল ভাত খাবেন কিন্তু কারো কাছে মাথা নত করবেন না। আজ শনিবার নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি,উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হেরে যাবে এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সারাদেশে আজ অনেক উন্নয়ন হয়েছে, এই উন্নয়নকে বাধাগ্রস্থ করেতে বিএনপি আন্দোলন করছে। যে দল আন্দোলনে হেরে যায়, সে দল নির্বাচনেও হারবে। 

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এবং কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারি এমপি প্রমুখ বক্তব্য রাখেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি গত সাড়ে ১৪বছর আন্দোলন করে সফল হতে পারেনি, আগামী ৪ মাসে ও সফল হবে না। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল শক্তি এদেশের জনগণ। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। রক্ত ঝরিয়ে বা আন্দোল করে আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে হাত দিয়ে ভাংচুর করতে আসবে, জ্বালাও-পোড়াও করতে আসবে সে হাত ভেঙ্গে দেওয়া হবে।

তিনি বলেন, শেখ হাসিনা এখন এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। গত ৪৮ বছরে এমন সৎ, সাহসি  ও দক্ষ নেতা  এদেশে জন্মায় নাই। তিনি ৩ ঘন্টা ঘুমান বাকী সময় দেশের জন্য কাজ করেন। সততার দিক দিয়ে বিশ্বের প্রথম সারির কয়েক জন নেতার মধ্যে তিনিও একজন। 

ওবায়দুল কাদের বলেন, আজ দারিদ্র নিরসনের জন্য বাংলাদেশ অনুসরনীয়। শেখ হাসিনা যতক্ষন ক্ষমতায় আছেন ততক্ষন আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। এমনকি কারো কাছে মাথা নত করে না। এমন সাহসি উচ্চারন কোন নেতার মুখে কখনো শোনা যায় নি। 

সরকারের সকল উন্নয়ন জনগনের সামনে তুলে ধরে আবারো শেখ হাসিনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
 

রিটেলেড নিউজ

স্বাধীন সাংবাদিকতায় সাংবাদিকদের এখন প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে: ফখরুল

স্বাধীন সাংবাদিকতায় সাংবাদিকদের এখন প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফ...বিস্তারিত


জুলাই গণহত্যার বিচার যেন প্রতীকী না হয়: সিপিবি

জুলাই গণহত্যার বিচার যেন প্রতীকী না হয়: সিপিবি

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথ...বিস্তারিত


কোনো দলের কাছে ওথ না রাখতে ইসির প্রতি এনসিপির আহ্বান

কোনো দলের কাছে ওথ না রাখতে ইসির প্রতি এনসিপির আহ্বান

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনকে স্বকীয় সত্তা বজায় রেখে এবং কোনো দলের কাছে ওথ (প্রতিশ্রুতি) না রাখার আহ্বান জানাল ...বিস্তারিত


শিক্ষাখাতের ব্যয়ভারের একটি অংশ সরকারকে বহন করতে হবে: নুর

শিক্ষাখাতের ব্যয়ভারের একটি অংশ সরকারকে বহন করতে হবে: নুর

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা ব্যবস্থাকে সর্বজনীন করার পাশাপাশি এ খাতের ব্যয়ভারের একটি অংশ নির্দিষ্ট লেভেল পর্যন্ত সর...বিস্তারিত


যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই

যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই

নিজস্ব প্রতিবেদক : যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নাই বলে হুঁশিয়ার করে দিয়েছেন বাং...বিস্তারিত


দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়: মির্জা ফখরুল

দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও সদরে জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল ইসল...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 265

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: