বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিশ্ব তাকিয়ে আছে, নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না : চট্টগ্রামের ডিসি

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৩:৪৭ পিএম, ২০২৬-০২-০৭

বিশ্ব তাকিয়ে আছে, নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না : চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন না হওয়ার দায় কোনোভাবেই এড়ানো যাবে না।  তিনি বলেন, ‘নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এমন বক্তব্য বা অজুহাত গ্রহণের সুযোগ নেই। প্রশাসনকেই প্রমাণ করতে হবে আমরা নিরপেক্ষ।’ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসক বলেন, আন্তর্জাতিক অঙ্গন থেকে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বারবার একই অভিযোগ শুনতে আমরা প্রস্তুত নই। রাষ্ট্রের অর্থে যাদের বেতন হয়, তাদের দায়িত্বই হলো জনগণের আস্থা ফিরিয়ে আনা। ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের আগে নিজেদের দায়িত্ব ও ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবতে হবে। আপনি আপনার সন্তানের জন্য কেমন বাংলাদেশ চান, এই প্রশ্নের উত্তরই আপনার আচরণ ঠিক করে দেবে। এই নির্বাচন কেবল একটি ভোট নয়, এটি আগামীর বাংলাদেশের ভিত্তি। নির্বাচনকে ঘিরে শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে কঠোর বার্তা দিয়ে জেলা প্রশাসক বলেন, নির্বাচনের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। ‘যারা ঝামেলা সৃষ্টি করতে চাইবে, তাদের সতর্ক করা হবে না। সরাসরি আইনের আওতায় আনা হবে,’ বলে হুঁশিয়ারি দেন তিনি। তিনি আরও বলেন, ২০২৬ সালের নির্বাচন শহীদদের রক্তের স্মৃতি বহন করছে। আর যেন আমাদের সন্তানদের রক্ত ঝরাতে না হয়, সেই দায়বদ্ধতা থেকেই আমাদের নিরপেক্ষ ও দায়িত্বশীল হতে হবে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইশতিয়াক আলম খান। এছাড়া উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনুদ্দীন হাসান, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মোস্তাক আহমদসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর