শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৭:২৫ পিএম, ২০২২-১২-১১
রুশ হামলায় দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর ওডেসা ও এর আশপাশের অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ ছাড়া মানবেতর জীবন-যাপন করছে ১৫ লাখেরও বেশি মানুষ। শনিবার (১০ ডিসেম্বর) এক ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেন। তিনি ওডেসার বর্তমান পরিস্থিতিকে ‘খুব কঠিন’ বলে বর্ণনা করেছেন।
ইউক্রেন বলছে, ইরানের তৈরি ড্রোন ব্যবহার করে রাশিয়া ওডেসার দুটি জ্বালানি স্থাপনায় হামলা করেছে। এরপর থেকে সেখানকার সব অবকাঠামো বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতি মেরামত করতে কয়েক মাস সময় লাগতে পারে।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় রাষ্ট্রপতি প্রশাসনের উপ-প্রধান কিরিলো টিমোশেঙ্কো বলেন, ‘এখন পর্যন্ত শহরটি বিদ্যুৎবিহীন। ’ কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ভোরে রুশ হামলাগুলো মূল ট্রান্সমিশন লাইন ও যন্ত্রপাতিতে আঘাত হানে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, ওডেসা অঞ্চলে জ্বালানি সুবিধা পুনরুদ্ধার করতে অনেক বেশি সময় লাগবে। ফেসবুক পোস্টে সংশ্লিষ্টরা বলেছেন, ‘আমরা দিনের কথা বলছি না। বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করতে সপ্তাহ বা সম্ভবত দুই থেকে তিন মাসের মতো সময় লাগতে পারে। ’
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited