বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০১:২৪ পিএম, ২০২৬-০২-১২

ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ ও সদরের আংশিক) সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে এজেন্টের ২৩টি স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দের ঘটনায় ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জেসমিন আরাকে অপসারণ করা হয়েছে। নতুন প্রিসাইডিং অফিসার হিসেবে কালীগঞ্জ শহীদ নুর আলী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক শামসুজ্জামান খানকে নিয়োগ করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রিটার্নিং অফিসার ও ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ এ তথ্য জানান। তিনি বলেন, সুষ্ঠ ও অবাধ নির্বাচনের স্বার্থে এমন দায়িত্বহীন কর্মকাণ্ড কোনো ক্রমেই মানা হবে না।  বুধবার রাত ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫নং কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২৩টি রেজাল্ট শিট উদ্ধারের ঘটনা ঘটে। এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। ঘটনার পর কেন্দ্র পরিদর্শন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ও সহকারী রিটার্নিং অফিসার কালীগঞ্জের ইউএনও রিজওয়ানা নাহিদ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, খবর পেয়ে কেন্দ্রে এসে ২৩টি স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দ করা হয়েছে। সেগুলো ছিড়ে ফেলা হয়েছে। এই রেজাল্ট শিট নির্বাচনে কোন প্রভাব ফেলবে না বলেও তিনি জানান। তিনি আরও বলেন, নতুন রেজাল্ট শিট তৈরি করার জন্য বলা হয়েছে এবং প্রিসাইডিং অফিসার পরিবর্তন করে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে বলেও তিনি গণমাধ্যমকর্মীদের জানান। সহকারী রিটার্নিং অফিসার কালীগঞ্জের ইউএনও রিজওয়ানা নাহিদ জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। পরিদর্শনের সময় মানুষের জটলা দেখে জানতে পারেন স্বাক্ষরকৃত রেজাল্ট শিট উদ্ধার হয়েছে। তবে তিনি দেখেননি কোন প্রার্থীর রেজাল্ট শিট ছিল। জব্দকৃত রেজাল্ট শিট বাতিল করে নতুন রেজাল্ট শিট তৈরি করতে ও দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারকে অপসারণ করা হয়েছে। সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্বে থাকা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা জানান, তিনি বুঝতে না পেরে রেজাল্ট শিটে স্বাক্ষর নিয়েছেন। ভুল বুঝতে পেরে তা ছিড়ে ফেলা হয়।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর