শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:১৩ পিএম, ২০২৩-০৫-২৮
সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলাম ও সার্জারিতে অংশ নেওয়া অন্যান্যরা।
মানুষের পেটের ভেতর মিলল কলম। তাও আবার একটি-দুটি নয়, ১৫টি। সেই কলমগুলো কোনো অপারেশন ছাড়াই এন্ডোস্কপির মাধ্যমে বের করে এনেছেন চিকিৎসকেররা। রোগী এখন সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।গতকাল শনিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলাম।
ডা. জাহিদ বলেন, ‘গত ১৬ মে পেটের ব্যাথা নিয়ে বেলকুচি উপজেলার খুকনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মোতালেব (৩৫) হাসপাতালে আসেন। পরে পরীক্ষা করে দেখা যায়, তার পেটের মধ্যে অনেক গুলো কলম রয়েছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৫ মে কোনো অপারেশন না করে এন্ডোস্কপির মাধ্যমে একে একে তার পেট থেকে বের করে আনা ১৫টি কলম।’আব্দুল মোতালেব মানসিক রোগী উল্লেখ করে এই চিকিৎসক বলেন, ‘আব্দুল মোতালেব বিভিন্ন সময় রাস্তা থেকে কুড়িয়ে খাদ্য ভেবে কলমগুলো খেয়ে ফেলেছিলেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তবে, সুস্থ অবস্থায় আছেন।’
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited