বাংলাদেশ   শনিবার, ৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বাংলাদেশে সংস্কার-পরিবর্তনের পথে বড় অন্তরায় আমলাতন্ত্র : ইফতেখারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৩২ পিএম, ২০২৫-১২-০৯

বাংলাদেশে সংস্কার-পরিবর্তনের পথে বড় অন্তরায় আমলাতন্ত্র : ইফতেখারুজ্জামান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশে সংস্কারের পথে সবচেয়ে বড় অন্তরায় সরকারি কর্মকর্তা বা আমলাতন্ত্র।  
তিনি বলেন, সবগুলো সংস্কার কমিশন থেকেই আশু বাস্তবায়নযোগ্য কিছু সুপারিশ দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারকে। কিন্তু প্রায় কিছুই বাস্তবায়ন করা হয়নি। তাহলে শুধুমাত্র রাজনৈতিক শক্তিকে দায় দিয়ে কী লাভ।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাটা ছিল যে, তারা নিজেদের উদ্যোগে বাস্তবায়ন করবে। নিজেদের সিদ্ধান্ত নিতে সেখানে কোথায় প্রতিবন্ধকতা? আমরা সবসময় বলে আসছি যে দেশের প্রতিটা মানুষ সংস্কার চায়। কিন্তু যারা সংস্কার চায় তাদের ভেতরে যে প্রতিরোধমূলক শক্তি আছে সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে চাইনি। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বা প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করবে তথ্য মন্ত্রানালয়। এই বাস্তবায়ন বা ভূমিকাটা আসলে কারা নেবেন? সেটা কারা জানেন? সরকারি কর্মকর্তা বা আমলাতন্ত্র। আমলাতন্ত্র হচ্ছে বাংলাদেশের সংস্কারের পথে সবচেয়ে বড় অন্তরায়।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষ্যে আজ (মঙ্গলবার) দুপুরে  ধানমন্ডির মাইডাস ভবনের টিআইবি কার্যালয়ে “কর্তৃত্ববাদ পতন-পরবর্তী বাংলাদেশের গণমাধ্যমের পরিস্থিতি” শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি।
ইফতেখারুজ্জামান বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের শতাধিক প্রস্তাবনা। তার মধ্যে থেকে তারা বললেন যে ২৮টি আইটেম সিলেক্ট করেছি, যেগুলা বাস্তবায়ন করছি। প্রাধান্য দিয়ে সেই ২৮টির মধ্যে শীর্ষ প্রাধান্য দেওয়া হয়েছে, ‘টয়লেট পরিষ্কার রাখতে হবে,’ এটা হচ্ছে প্রাধান্য।
ইফতেখারুজ্জামান বলেন, সরকার এখন গণমাধ্যমের বড় প্রতিপক্ষ। অথচ প্রতিপক্ষ নয়, গণমাধ্যমের হওয়ার কথা সহায়ক শক্তি। তিনি আরও বলেন, আমাদের পেশাটা (গণমাধ্যম) রুগ্ন হয়ে গেছে। কেন রোগ হয়েছে? দুইটা কারণে রোগ হয়— একটা হচ্ছে যে রোগের ভাইরাস আসে বা ব্যক্তির শরীরের বাইরের থেকে যে উপাদানগুলো আসে সেটা থেকে আসে রোগ হয়। 
তিনি আরও বলেন, গত ১৫ বছরে বাংলাদেশে কর্তৃত্ববাদের বিকাশ হয়েছে। সবচেয়ে বেশি যেটা চোরতন্ত্র... চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে। তার মানে এই না যে কর্তৃত্ববাদের যে সংস্কৃতি এবং চর্চা সেটা থেকে তারা শিক্ষা নিয়েছে। পাঁচ আগস্টের আগেও যেটা দেখছি, এখনো সেটা দেখছি।
সংস্কারের বিষয়ে কথা বলেতি গিয়ে তিনি আরও বলেন, দুদক সংস্কার কমিশনে আমি দায়িত্ব পালন করেছি। রাজনৈতিক দলগুলো শতভাগ একমত হয়েছে যে প্রস্তাবনায় সেটি হচ্ছে দুদকের স্বাধীনতার পাশাপাশি দুদকের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। 
‘প্রস্তাবনার মধ্যেই ছিল দুদকের জন্য একটা পর্যালোচনা, বাছাই পর্যালোচনা কমিটি করা হবে। সরকার একটা অর্ডিনেন্স পাস করে ফেলেছে। সরকার বেশ কিছু বিষয়ে গোপনীয়তা রক্ষা করে চলেছে। এই পর্যন্ত আমি অন্ততপক্ষে আট থেকে দশটি অর্ডিনেন্সের সাথে সম্পৃক্ত হতে পেরেছি। প্রতিটা অর্ডিনেন্সের ক্ষেত্রেই ধারাবাহিক বিশ্লেষণ করার পর সরকার রাজি হয়েছে। সবাই বলেছে খুব ভালো পরামর্শ। আমরা এগুলোকেসহ বিবেচনায় নেবো। কিন্তু শেষ পর্যন্ত প্রায় শতভাগ বিবেচনায় নেওয়া হয়নি।  
তিনি বলেন, আমরা যত সংস্কারের কথা বলি না কেন বাংলাদেশের সংস্কার তখনই হবে, ততটুকুই হবে, যতটুকু বাংলাদেশের আমলাতন্ত্র চায় এবং এর অর্থ কিন্তু এই নয় যে রাজনৈতিক শক্তি যারা আসলে ওয়েটিং ইন দা উইংস কনসিডারিং দ্যাট ইট ইজ আওয়ার টাইম। তারা কিন্তু এর পেছনের অন্যতম হাতিয়ার হিসেবে ইতিমধ্যে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে সংস্কারের নামে যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটা যদি কিছু বাস্তবায়িত হতে হয়, সেটা তখনই হবে, যখন আমাদের রাজনৈতিক সংস্কৃতি আর আমলাতান্ত্রিক সংস্কৃতিতে কিছুটা হলেও পরিবর্তন হয়।  

রিটেলেড নিউজ

কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

আমাদের বাংলা ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত


বিএসইএইচআর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিএসইএইচআর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : Bangladesh Society for the Enforcement of Human Rights (BSEHR)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ নভেম্বর, শুক্রà¦...বিস্তারিত


ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর