বাংলাদেশ   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে মাছের ট্রাকে পাঁচারকালে বস্তাভর্তি ভারতীয় সিগারেট জব্দ

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৫:১৭ পিএম, ২০২৫-১১-২২

রাঙামাটিতে মাছের ট্রাকে পাঁচারকালে বস্তাভর্তি ভারতীয় সিগারেট জব্দ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের নলবনিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবি। শনিবার রাত ১০টার দিকে ২৭ বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৪৫০ প্যাকেট (মোট ১৪৫ কার্টুন) ভারতীয় সিগারেট এবং ঢাকা মেট্রো–ন–১৫৯৩৮২ নম্বরের একটি মিনি ট্রাক পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।
জানা যায়, জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদের নির্দেশে মারিশ্যা জোনের সহকারী পরিচালক এডি মো. হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল নলবনিয়া এলাকায় অবস্থান নেয়। এ সময় পাহাড়ি গহিন পথে রেখে যাওয়া পরিত্যক্ত ট্রাকটি সন্দেহভাজন মনে হলে তল্লাশি চালানো হয় এবং এতে লুকানো অবস্থায় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়।
বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন,
“আমরা পাহাড়ি অঞ্চলে অবৈধ চোরাচালান ঠেকাতে বদ্ধপরিকর। সীমান্ত এলাকাকে চোরাচালানমুক্ত রাখতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
সম্প্রতি রাঙামাটির দুর্গম সীমান্ত এলাকা হয়ে ভারতীয় নকল বা অবৈধ পণ্য, বিশেষ করে সিগারেট, বিড়ি, মাদকদ্রব্য ও ভোগ্যপণ্যের চোরাচালান বেড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, কিছু প্রভাবশালী ও সংঘবদ্ধ সিন্ডিকেট পাহাড়ি পথ ব্যবহার করে নিয়মিত এসব অবৈধ পণ্য পাচার করছে। এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে স্থানীয় বাজারে নকল পণ্যের প্রবাহ বাড়ছে, যা জনস্বাস্থ্যকেও ঝুঁকির মুখে ফেলছে।
নতুন করে বিপুল পরিমাণ সিগারেট জব্দের ঘটনায় আবারও স্পষ্ট হলো; বাহক পরিবর্তন হলেও সিন্ডিকেট নেটওয়ার্ক আগের মতোই সক্রিয়। বিজিবি বলছে, এসব অবৈধ কার্যক্রম বন্ধে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হবে এবং প্রয়োজন হলে অতিরিক্ত টহলও মোতায়েন করা হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা না গেলেও ট্রাক এবং জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
পাহাড়ে ক্রমবর্ধমান চোরাচালান কার্যক্রম নিয়ে সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে বলছে, সীমান্ত সুরক্ষা, স্থানীয় বাজার স্থিতিশীলতা এবং জাতীয় অর্থনীতি রক্ষায় যৌথ বাহিনীর সমন্বিত অভিযান আরও বাড়ানো জরুরি।

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত


অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত


চুয়েট উত্তাল, নতুন ভিসিকে প্রবেশে শিক্ষার্থীদের বাধা

চুয়েট উত্তাল, নতুন ভিসিকে প্রবেশে শিক্ষার্থীদের বাধা

আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত


সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর